নিউজ ডেস্ক
৫ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

ভোলায় দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

জেলার তজুমদ্দিন উপজেলার দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার দুপুর থেকে দিনব্যাপী তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিষ্ঠান প্রধানদের কাছে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। ছাত্র-ছাত্রীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে সুস্থ শরীর ও সুন্দর মনের বিকাশের জন্য সরকারের এমন আয়োজন।

উপজেলার প্রায় দেড়শ’র মতো শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ৩৫৬টি ক্রিকেট ব্যাট, ৩৫৬ ক্রিকেট বল, ৩৫৬ সেট স্টাম্প, ১৭৮টি ফুটবল, ৩৫৬টি দাবা এবং ৩৫৬টি লুডু বোর্ড বিতরণ করা হয়েছে। ফেসবুক, রিলস’সহ অনলাইনের বিভিন্ন নেতিবাচক কার্যক্রম থেকে দুরে রাখতে শিক্ষার্থীদের খেলার মাঠে ফিরিয়ে আনতেই এমন উদ্যোগ বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। এর মাধ্যমে শিশুদের শরীর ও মনের বিকাশ ঘটবে বলে আশা উপজেলা প্রশাসনের। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। এসব ক্রীড়া সামগ্রীর মাধ্যমে শিক্ষার্থীদের মাঠে ফিরিয়ে আনার আশা তাদের।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতা করেন, ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্রি, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, উপজেলা জামায়াত ইসলামির আমির মাওলানা মো. আব্দুর রব।

প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলা-ধুলার বিকল্প নেই। সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়ার উন্নয়নেও সমান গুরুত্ব দিচ্ছে বলেও অভিমত ব্যাক্ত করেন ভোলার জেলা প্রশাসনের এই শীর্ষ কর্তা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বত্য চট্টগ্রামে পরিবেশগত সংকট মোকাবিলায় বহুমুখী উদ্যোগ গ্রহণ: পার্বত্যমন্ত্রী

কোস্ট গার্ডের আধুনিকীকরণ ও জনবল সম্প্রসারণে পদক্ষেপ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ নিয়ে ইরানের সর্বশেষ প্রস্তাব খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

ঢাবি উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

জলবায়ু অভিবাসীদের উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার আহ্বান তথ্যমন্ত্রীর

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২৯

হবিগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি : প্রতিষ্ঠানকে জরিমানা

ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ

১০

ভোলায় দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

১১

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বাগেরহাটে ব্যাপক প্রচার

১২

দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১৩

পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ

১৪

রাঙ্গামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৫

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানি পাওয়ারের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ

১৬

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১৭

তথ্যমন্ত্রীর সাথে সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানের সৌজন্য সাক্ষাৎ

১৮

সংবাদ সম্মেলন করে স্বামীকে ফাঁসানোর অভিযোগ, অভয়নগরে চাঞ্চল্য

১৯

মধুখালীতে থানা পুলিশের অভিযানে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ

২০