মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী দাখিল মাদ্রাসায় চার জন শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা,প্রদান করা হয়েছে।মাদ্রাসা পরিচালনা কমিটির শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের উদ্যোগে মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে ২৭(এপ্রিল,) সোমবার সকালে অত্র মাদ্রাসার সভাপতি প্রভাষক ওহিদুজ্জামান এর সভাপতিত্বে মাজহারুল ইসলাম কাজল এর সঞ্চালনায় ৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তারা হলেন মাওলানা শফিকুর রহমান সহকারী শিক্ষক, আতিয়ার রহমান এবতেদায়ী প্রধান, জাহিদুল ইসলাম সহকারী শিক্ষক, মোহাম্মদ আলী ক্বারী শিক্ষক।
প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এর পর ফুল দিয়ে সকলকে বরন করে নেওয়া হয়। বিদায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সুপার আতিকুর রহমান, সাবেক সভাপতি মশিউর রহমান, সাবেক সদস্য লুৎফর রহমান, আমিনুর রহমান সহকারী সুপার মাওলানা পাড়া দাখিল মহিলা মাদ্রাসা, ওয়াহিদুর রহমান সহকারী শিক্ষক,অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মাওলানা সফিকুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন সিনিয়র সহকারী শিক্ষক অত্র মাদ্রাসা, আমিনুর রহমান সিনিয়র সহকারী শিক্ষক, তছলিম উদ্দিন সাবেক সদস্য, আলিয়ার রহমান অভিভাবক সদস্য সহ শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সর্বশেষ সকলের জন্য দোয়া কামনা করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়
মন্তব্য করুন