নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

তনু হত্যা মামলায় ১০ বছর পর আসামি গ্রেফতার

 কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথমবারের মতো একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আদালত ওই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গতকাল মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে এ মামলার আসামি সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে গ্রেফতার করে পিবিআই।

আজ বুধবার বিকেলে তাকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক মো. মুমিনুল হকের আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলাম গ্রেফতার হাফিজুরের সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে তনুর মা, বাবা ও ভাই উপস্থিত ছিলেন।

এর আগে ৬ এপ্রিল মো. মুমিনুল হকের আদালতে হাজির হন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় তিনি মামলার অগ্রগতি জানানোর পাশাপাশি হত্যাকান্ডে জড়িত সন্দেহভাজন তিনজনের ডিএনএ নমুনা মেলানোর আবেদন করেন। আদালত এ আবেদনে সম্মতি দেন। তিনজনের একজন হাফিজুর রহমান। অপর দুজন  হলেন সার্জেন্ট জাহিদ ও সৈনিক শাহীন আলম। বর্তমানে তারা সেনাবাহিনী থেকে অবসরে আছেন।

২০২৩ সালে হাফিজুর রহমান সেনাবাহিনী থেকে অবসরে যান। তনু হত্যাকাণ্ডের সময় তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন।

২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর বাসায় ফেরেননি তনু। পরে অনেক খোঁজাখুঁজি করে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে ঝোপের মধ্যে তনুর লাশ পাওয়া যায়। পরদিন তার বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক (বর্তমানে অবসরপ্রাপ্ত) ইয়ার হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহের পুষ্টি মেলার উদ্বোধন ও বর্ণাঢ্য রালী

যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট রাখতে জি-৭ বৈঠকে জলবায়ু ইস্যু বাদ

এআই চালাতে নতুন চিপ উন্মোচন গুগলের

নড়াইলে বোরোর ব্যাপক ফলনে কৃষকের মুখে হাসি

ভারতের ২টি গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ

কাবাডিতে থাইল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ নারী দল

ইউক্রেনে রুশ হামলায় নিহত ২, আহত ৮

১০

৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

১১

মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান

১২

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৩

নবাগত ওসির সাথে মধুখালী প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানি, ১৭৭টি নিষ্পত্তি

১৫

তনু হত্যা মামলায় ১০ বছর পর আসামি গ্রেফতার

১৬

সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার

১৭

সংসদের অধিবেশন বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

১৮

বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের বিভিন্ন গ্যালারির নামকরণ

১৯

প্রগতিশীল দেশ গঠনে রাজনীতিবিদদের ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত : সংসদ সদস্যরা

২০