নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৬৬৬ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৬৬৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ২টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৪১টি মোটরসাইকেলসহ মোট ১০৮টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৮টি বাস, ১টি কাভার্ডভ্যান, ১৬টি ট্রাক, ২২টি সিএনজি ও ৯১ টি মোটরসাইকেলসহ মোট ১৮০টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২টি বাস, ৩টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ১০৫টি সিএনজি ও ১৯৬টি মোটরসাইকেলসহ মোট ৩৯২ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৯টি বাস, ৩০টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৪৪টি মোটরসাইকেলসহ মোট ১৭২টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৮টি বাস,  ৭টি কাভার্ডভ্যান,২৬টি সিএনজি, ১০৪টি মোটরসাইকেলসহ মোট ১৯৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৭টি বাস, ৫টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি, ১৩০টি মোটরসাইকেলসহ মোট ২৪৯টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১২টি বাস, ১টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ৬২টি মোটরসাইকেলসহ মোট ১৮০টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৩টি বাস, ২টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৫৫টি মোটরসাইকেলসহ মোট ১৯২টি মামলা হয়েছে।

এছাড়া অভিযানকালে মোট ৩৭২টি গাড়ি ডাম্পিং ও ১৮১টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাগত ওসির সাথে মধুখালী প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানি, ১৭৭টি নিষ্পত্তি

তনু হত্যা মামলায় ১০ বছর পর আসামি গ্রেফতার

সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার

সংসদের অধিবেশন বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের বিভিন্ন গ্যালারির নামকরণ

প্রগতিশীল দেশ গঠনে রাজনীতিবিদদের ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত : সংসদ সদস্যরা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৬৬৬ মামলা

আশুলিয়ায় ফয়সাল হত্যার মূল অভিযুক্ত পিবিআইর হাতে গ্রেফতার

নওগাঁর ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতির উপর হামলা, থানায় মামলা দায়ের

১০

ডিমলায় ভুট্টাখেত থেকে পুলিশের পোশাক ও সরঞ্জাম উদ্ধার

১১

চোর ধরিয়ে দিন — আকর্ষণীয় পুরস্কার!

১২

ডিমলায় ফুয়েল কার্ড বিতরণ শুরু, জ্বালানিতে শৃঙ্খলা আনতে প্রশাসনের উদ্যোগ

১৩

গাকৃবিতে ফসলের ভ্রূণবিদ্যার উপর রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন

১৪

সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী

১৫

কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ

১৬

অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

১৭

দেশের ৭ জায়গায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

১৮

পঞ্চগড়ে জমিতে পাওয়া গেল মর্টার শেল

১৯

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১৩ বিলিয়ন মার্কিন ডলার

২০