নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭ জন

গাকৃবিতে ফসলের ভ্রূণবিদ্যার উপর রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর জেলা প্রতিনিধিঃ

 

 

 

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)-এর প্রফেসর ও প্রখ্যাত ক্রপ বোটানিস্ট ড. মোঃ আব্দুল বাছেত মিয়ার রচিত “A Text Book of Embryology and Reproductive Structure of Crop Plants” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির অডিও-ভিজ্যুয়াল কক্ষে এ মোড়ক উন্মোচন ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় লাইব্রেরির প্রধান প্রফেসর ড. মোঃ ইউনুছ মিয়া।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ তোফাজ্জল ইসলাম, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, প্রকাশনা প্রতিষ্ঠান ‘সামস রসায়ন পাবলিকেশন্স’-এর কর্ণধার ড. মোহাম্মদ মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নূরুল ইসলাম এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোসাঃ সালমা পারভিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন। পরবর্তীতে গ্রন্থের লেখক ড. বাছেত মিয়া তাঁর বইয়ের প্রেক্ষাপট, গবেষণালব্ধ অভিজ্ঞতা এবং কৃষি বিপ্লবে এর সম্ভাব্য অবদান তুলে ধরেন, যা উপস্থিত সকলের মধ্যে অনুপ্রেরণা জোগায়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “কৃষি শিক্ষাকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে এ ধরনের মৌলিক পাঠ্যগ্রন্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বইটি শিক্ষার্থী ও গবেষকদের জন্য একটি মূল্যবান দিকনির্দেশনা হিসেবে কাজ করবে এবং কৃষি বিজ্ঞানের জ্ঞানভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে।”

অনুষ্ঠানের এক তাৎপর্যপূর্ণ মুহূর্তে লেখক গাকৃবির কেন্দ্রীয় লাইব্রেরিতে অনুদান হিসেবে ১০ কপি বই প্রদান করেন, যা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত হবে। একইসঙ্গে ‘সামস রসায়ন পাবলিকেশন্স’-এর কর্ণধার ড. মিজানুর রহমান তাঁর রচিত কৃষি ও রসায়নবিষয়ক একাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থ লাইব্রেরিতে উপহার দেন। এতে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার আরও সমৃদ্ধ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

উপাচার্য এ উদ্যোগের জন্য প্রকাশককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, ড. বাছেত মিয়া এর আগেও “Morphology and Taxonomy of Crop Plants” এবং “Nutritions of Crop Plants” শীর্ষক গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করে কৃষি শিক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

গবেষণা, জ্ঞানচর্চা ও উদ্ভাবনের প্রতি অঙ্গীকার নিয়ে গাকৃবির এ আয়োজন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রযাত্রায় নতুন প্রেরণা যোগাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় ফুয়েল কার্ড বিতরণ শুরু, জ্বালানিতে শৃঙ্খলা আনতে প্রশাসনের উদ্যোগ

গাকৃবিতে ফসলের ভ্রূণবিদ্যার উপর রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন

সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী

কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ

অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

দেশের ৭ জায়গায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

পঞ্চগড়ে জমিতে পাওয়া গেল মর্টার শেল

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১৩ বিলিয়ন মার্কিন ডলার

বাগেরহাটে শব্দ দূষণবিরোধী অভিযানে হাইড্রোলিক হর্ণ জব্দ

বিশেষজ্ঞদের মতে ব্যাংকিং খাতে স্বচ্ছতা নিশ্চিতে শক্তিশালী শরিয়াহ গভর্ন্যান্স জরুরি

১০

হবিগঞ্জে আগুনে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

১১

সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

১২

৬ষ্ঠ এশিয়ান বিচ গেমস: চীনের সানিয়ায় গুরুত্বপূর্ণ বৈঠকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

১৪

ত্রিশালে শান্তিপূর্ণভাবে শুরু এসএসসি পরীক্ষা, প্রথম দিনেই অনুপস্থিত ৮৭

১৫

দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড

১৬

উপজেলা পরিষদে এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ স্থাপন করা হচ্ছে : মীর শাহে আলম

১৭

ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল ৫ দিনের রিমান্ডে

১৮

ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৬৪

১৯

নীলফামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

২০