নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

বাগেরহাট কারাগারে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে বাগেরহাট জেলা কারাগারে গতকাল মঙ্গলবার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়। বন্দী ও কারা স্টাফদের অংশগ্রহণে কারাগার প্রাঙ্গণ আনন্দ-উচ্ছ্বাসে ভরে ওঠে।

নববর্ষের সকালে বন্দীদের জন্য পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ও আলু ভর্তা। পাশাপাশি বন্দীদের অংশগ্রহণে র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা দিনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

দুপুরে বন্দীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। এতে ছিল পোলাও, মুরগির রোস্ট, ডিমের ঝোল, সালাদ, মিষ্টি, কোমল পানীয় এবং পান-সুপারি। এ সময় মোট ৪৯৩ জন বন্দী নববর্ষের অনুষ্ঠানে অংশ নেন।
বিশেষ খাবার বিতরণ অনুষ্ঠানে জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি ও এডিসি (শিক্ষা) জয়দেব চক্রবর্তী উপস্থিত ছিলেন।

কারা স্টাফদের জন্যও পৃথকভাবে আয়োজন করা হয়। কারারক্ষী ব্যারাকে সকালে পান্তা-ইলিশ এবং দুপুরে বিশেষ খাবার হিসেবে মোরগ পোলাও পরিবেশন করা হয়।

দিনটি উপলক্ষ্যে বর্ষবরণ উৎসবকে রঙিন করতে জেলা কারাগারের অভ্যন্তরে বর্নিলভাবে সাজানো হয় এবং কারাগারের সম্মুখভাগে বন্দিদের নিপুন তুলিতে বৈশাখি আলপনা আঁকা হয়।

বিকেলে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া স্টাফদের অংশগ্রহণে হাড়ি ভাঙা, বল নিক্ষেপ এবং মহিলাদের জন্য বালিশ খেলা ও বল নিক্ষেপ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বাগেরহাট জেলা কারাগারের জেলার খন্দকার আল-মামুন বাসস’কে জানান, বর্তমান সরকারের মানবিক ও জনবান্ধব নীতির ফলে কারাগারের পরিবেশে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। তিনি জানান, উন্নয়নমূলক কর্মকাণ্ডে বন্দীরা এখন অনেকটাই স্বস্তিতে রয়েছেন এবং কারাগারের পরিবেশ আগের তুলনায় অনেক বেশি মানবিক ও বাসযোগ্য হয়ে উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ট্রাম্পের হুমকিতে পড়া অর্থনীতি চাঙা করার প্রতিশ্রুতি কানাডার প্রধানমন্ত্রীর

কৃষকদের মাঝে যথাসময়ে সার-বীজ প্রদানে সরকার পদক্ষেপ নিয়েছে: কৃষি মন্ত্রী

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮

মানিকগঞ্জে ক্রীড়া প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য ‘সময় নেই’ যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি

আটকে পড়া ২৩৮ ইরানি নাবিককে দেশে ফেরত পাঠিয়েছে শ্রীলঙ্কা

বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

নানা আয়োজনে ফরিদপুরে নববর্ষ উদযাপিত

​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১

১০

মনপুরায় সন্ত্রাসী হামলা,আহত একাধিক, হাসপাতালে ভর্তি।

১১

হামের টিকা পেয়ে স্বস্তিতে অভিভাবকরা

১২

খুলনায় বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

১৩

বাগেরহাট কারাগারে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত

১৪

মাদারীপুরে মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১৫

প্রয়াত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী

১৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

১৭

দুর্ঘটনায় আহত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকরের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার

১৮

ত্রিশালে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৯

গোমস্তাপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন

২০