নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫ জন

লালমোহনে জমি বিরোধের জের ধরে পিটিয়ে আহত ৪

নুরুল আমিন, লালমোহন:
ভোলার লালমোহন উপজেলায় জমি বিরোধের জের ধরে ৪জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালমা ইউনিয়নের কালমা গ্রামে শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে বয়াতি বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন লুৎফর বয়াতি, আলামিন বয়াতি, ফারুক বয়াতি ও তাদের পিতা আব্দুর রহমান বয়াতি।
আহত ও স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, লুৎফর বয়াতি ও লালু বয়াতিদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। ঘটনার দিন শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে ফারুক ও আলামিন বয়াতি তাদের পুকুরে মাছ ধরতে গেলে লালু বয়াতি, বেলাল, খোরশেদ, বশার, ফরিদা, নুর জাহান, বাবুল শরিফসহ আরো লোকজন নিয়ে হামলা করে। আলামিন, ফারুক ও আব্দুর রহমান বয়াতিকে বেদম পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে এলে গরুর বেপারী লুৎফর বয়াতিকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। আহতদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। আহত ৪ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত ও রক্তাক্ত জখম আলামিন, ফারুক ও আব্দুর রহমান বয়াতিকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত লুৎফর বয়াতি জানান, আমি গরু কিনতে রওনা দিছি। এমন সময় হৈচৈ শুনে সেদিকে যাই। আমাকে ব্যাপক মারধর করে। উলঙ্গ করে ফেলে। আমার সাথে থাকা দুই লক্ষ টাকা ও একটি স্বর্ণের আংটি নিয়ে যায়।
লুৎফর বয়াতির স্ত্রী রহিমা জানান, আমি হৈচৈ শুনে সেদিকে যাই। দেখি আমার স্বামীকে মারতেছে। ওনার থেকে টাকা ও আংটি নিয়ে গেছে। ফারুক, আলামিন ও আব্দুর রহমান বয়াতিকে কুপিয়ে জখম করেছে। আমরা চিৎকার দিলে লোকজন এসে উদ্ধার করে।
ঘটনার সময় সালিশ পক্ষের বাদশু সর্দার ও আবেদ আলী সেখানে ছিল বলে ভুক্তভোগীরা জানান। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার দাবি করেন। এ ঘটনায় কথা বলার জন্য অভিযুক্ত বশার বয়াতির মোবাইলে কল দিলে তিনি জানান বিষয়টি সালিশ ফয়সালাধীন রয়েছে। শনিবার সালিশ বসার কথা। এরমধ্যে শুক্রবার তারা মাছ ধরার জন্য গেলে সেখানে মারামারি হয়। আমাদের পক্ষের লোকও আহত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব পালিত

পুতিনের সঙ্গে জ্বালানি বিষয়ে বৈঠক করতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট রাশিয়া যাচ্ছেন

রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রী সেলসিয়াস বাড়তে পারে

অধিকৃত পশ্চিম তীরে হামলায় এক ফিলিস্তিনি যুবক নিহত : স্বাস্থ্য মন্ত্রণালয়

হরমুজ প্রণালিতে মাইন অপসারণে যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

লিগ্যাল এইডের টোল ফ্রি নম্বরে ২ লাখের বেশি ব্যক্তিকে আইনি সেবা প্রদান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ: ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি বজায় রাখা উচিত : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

কিছু সহজ অভ্যাস আপনার দাঁতকে সুরক্ষিত করে

১০

হজযাত্রীদের জন্য সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান

১১

ইরানের সঙ্গে আলোচনায় সমঝোতা হয়নি: ভ্যান্স

১২

বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

১৩

হাসপাতালে অনেকটা সুস্থ আছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু : একান্ত সচিব

১৪

ভবিষ্যৎ শিল্পের নেতৃত্ব কার হাতে

১৫

জনগণের দুর্দশার কথা চিন্তা করে তেলের দাম বাড়ায়নি সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

১৬

কক্সবাজার সীমান্তে পৃথক অভিযানে ১০ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ

১৭

কুমিরের মুখে কুকুর নিয়ে ক্ষুদ্ব তারকারা

১৮

লালমোহনে জমি বিরোধের জের ধরে পিটিয়ে আহত ৪

১৯

তুমিও ফেল আমিও ফেল: শিক্ষামন্ত্রী

২০