নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

রানার ৩ ও শরিফুলের ১ উইকেট শিকারের ম্যাচে রেকর্ড জয় পেশোয়ারের

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশের দুই পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলাম। তাদের দুর্দান্ত বোলিং নৈপুণ্যের সাথে কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে পেশোয়ার ১৫৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে করাচি কিংসকে। রানের হিসাবে পিএসএলে এটি সবচেয়ে বড় জয়।

৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে পেশোয়ারের সেরা বোলার রানা। ৩ ওভার বল করে ২৩ রানে ১ উইকেট নেন শরিফুল। সেঞ্চুরিয়ান মেন্ডিসের ব্যাট থেকে আসে ১০৯ রান।

করাচি জাতীয় স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে উইকেট হারায় পেশোয়ার। খালি হাতে ফেরেন ওপেনার মোহাম্মদ হারিস।

দ্বিতীয় উইকেটে ৯৭ বলে ১৯১ রানের জুটি গড়ে পেশোয়ারকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন অধিনায়ক বাবর আজম ও কুশল। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৪৬ রান করে পেশোয়ার।

১০টি চার ও ২টি ছক্কায় ৫১ বলে অপরাজিত ৮৭ রান করেন বাবর। তবে টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে ১৪টি চার ও ৪টি ছক্কায় ৫২ বলে ১০৯ রান করেন কুশল। করাচির আব্বাস আফ্রিদি ৫৫ রানে ২ উইকেট নেন।

জবাবে পেশোয়ারের বোলার রানা-শরিফুল-ইফতিখার আহমেদ ও সুফিয়ান মুকিমের বোলিং নৈপুণ্যে ১৬ দশমিক ১ ওভারে ৮৭ রানে অলআউট হয় করাচি। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন আজম খান।

পেশোয়ারের সেরা বোলার ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন রানা। এছাড়া ইফতিখার ও সুফিয়ান ৩টি করে উইকেট নেন। ৩ ওভারে ২৩ রান খরচ করে ১ উইকেট নেন শরিফুল। ম্যাচ সেরা জয় কুশল।

৪ ম্যাচ খেলে ৩ জয় ও ১ পরিত্যক্ত ম্যাচের সুবাদে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে পেশোয়ার। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আট দলের টুর্নামেন্টে চতুর্থ স্থানে আছে করাচি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের প্রস্তুতি পাকিস্তানে

রানার ৩ ও শরিফুলের ১ উইকেট শিকারের ম্যাচে রেকর্ড জয় পেশোয়ারের

দিনাজপুরে ট্যাংকির মধ্যে মাছ চাষে সফলতা

মুন্সিগঞ্জে প্রায় ১৩৯ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ

টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মার্চে সমুদ্রের তাপমাত্রা ছিল রেকর্ডের কাছাকাছি: ইইউ পর্যবেক্ষণ সংস্থা

সুনামগঞ্জে ধান কাটার ধুম , ধানের অধিক ফলন

চোরমুক্ত নিরাপদ এলাকা চাই, বৃহত্তর কুর্শীতে মানববন্ধনে এলাকাবাসীর দাবি

১০

নড়াইলের কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ডিজেল ও অকটেন উদ্ধার

১১

আশুলিয়ায় ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বৈশাখী উৎসবে খাগড়াছড়িতে পাহাড়িদের আর্থিক সহায়তা

১৩

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

১৪

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

১৫

কৃষিঋণ মওকুফের সুফল পেয়েছেন আনসার-ভিডিপির ৮,৮৪৩ সদস্য: ব্যবস্থাপনা পরিচালক

১৬

কুয়েতে ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

বদলগাছীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

১৮

সংসদের অধিবেশন শুরু

১৯

খাগড়াছড়িতে ত্রিপুরা জাতির বৈসু উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

২০