নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫ জন

কৃত্রিম চেহারা প্রসঙ্গে ইসলাম কি বলে

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার প্রভাবে সুন্দর দেখার এক কৃত্রিম প্রতিযোগিতা শুরু হয়েছে। নিজেকে আরও আকর্ষণীয় করতে মানুষ প্লাস্টিক সার্জারি লিপ ফিলার বোটক্স কিংবা ভ্রু প্লাকের মতো কৃত্রিম পদ্ধতির আশ্রয় নিচ্ছে। কোরআন ও সুন্নাহর আলোকে কোনো যৌক্তিক বা চিকিৎসার কারণ ছাড়া শুধু সৌন্দর্য বাড়ানোর জন্য শরীরের জন্মগত গঠন পরিবর্তন করা সম্পূর্ণ হারাম।

 

পবিত্র কোরআনের সুরা নিসার ১১৯ তম আয়াতে শয়তানের একটি প্রতিজ্ঞার কথা উল্লেখ করা হয়েছে যেখানে শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলে “আমি অবশ্যই তাদেরকে নির্দেশ দেব ফলে তারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করবে।” এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন চিকিৎসার প্রয়োজন ছাড়া কেবল নিজেকে সুন্দর দেখানোর জন্য সার্জারি বা কৃত্রিম পরিবর্তন করা শয়তানের প্ররোচনা এবং হারাম কাজ।

সহিহ মুসলিম শরিফের একটি হাদিসে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন ওই সব নারীকে যারা সৌন্দর্য বৃদ্ধির জন্য ভ্রু উপড়ে ফেলে দাঁত ফাঁকা করে এবং আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন আনে।

 

তবে ইসলাম অত্যন্ত বাস্তবসম্মত ধর্ম। যদি কোনো ব্যক্তি জন্মগতভাবে মারাত্মক শারীরিক ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে অথবা আগুনে পুড়ে বা দুর্ঘটনার কারণে শরীরের কোনো অংশ বিকৃত হয়ে যায় তবে তা আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য রিকনস্ট্রাকটিভ সার্জারি বা প্লাস্টিক সার্জারি করা সম্পূর্ণ জায়েজ। সুনানে আবু দাউদ ও তিরমিজি শরিফে বর্ণিত আছে সাহাবি আরফাজা রাদিয়াল্লাহু আনহুর নাক যুদ্ধে কেটে গেলে নবীজির অনুমতিক্রমে তিনি একটি সোনার নাক তৈরি করে লাগিয়েছিলেন।

 

সুতরাং চিকিৎসার প্রয়োজনে সার্জারি বৈধ কিন্তু আল্লাহর দেওয়া স্বাভাবিক রূপ নিয়ে অসন্তুষ্ট হয়ে কেবল লোকদেখানো সৌন্দর্যের মোহে পড়ে আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ করা ইসলামের দৃষ্টিতে মারাত্মক গোনাহের কাজ। ইসলামের শিক্ষা হলো আল্লাহ মানুষকে যে রূপে সৃষ্টি করেছেন তার ওপর সন্তুষ্ট থাকা এবং বাহ্যিক রূপের চেয়ে আত্মিক পরিশুদ্ধির দিকে বেশি নজর দেওয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রানার ৩ ও শরিফুলের ১ উইকেট শিকারের ম্যাচে রেকর্ড জয় পেশোয়ারের

দিনাজপুরে ট্যাংকির মধ্যে মাছ চাষে সফলতা

মুন্সিগঞ্জে প্রায় ১৩৯ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ

টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মার্চে সমুদ্রের তাপমাত্রা ছিল রেকর্ডের কাছাকাছি: ইইউ পর্যবেক্ষণ সংস্থা

সুনামগঞ্জে ধান কাটার ধুম , ধানের অধিক ফলন

চোরমুক্ত নিরাপদ এলাকা চাই, বৃহত্তর কুর্শীতে মানববন্ধনে এলাকাবাসীর দাবি

নড়াইলের কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ডিজেল ও অকটেন উদ্ধার

আশুলিয়ায় ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বৈশাখী উৎসবে খাগড়াছড়িতে পাহাড়িদের আর্থিক সহায়তা

১০

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

১১

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

১২

কৃষিঋণ মওকুফের সুফল পেয়েছেন আনসার-ভিডিপির ৮,৮৪৩ সদস্য: ব্যবস্থাপনা পরিচালক

১৩

কুয়েতে ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

১৪

বদলগাছীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

১৫

সংসদের অধিবেশন শুরু

১৬

খাগড়াছড়িতে ত্রিপুরা জাতির বৈসু উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৭

কালীগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২

১৮

১৯

১৯৯২ সালের ১০ এপ্রিল পানছড়িতে লোগাঙ গণহত্যা

২০