নিউজ ডেস্ক
৪ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

নতুন স্টেডিয়ামে মেসির প্রথম গোল; ইন্টার মিয়ামির ড্র

মিয়ামির নতুন স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে গোল করে মুহূর্তটিকে স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। তবে ইন্টার মিয়ামি অস্টিন এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে।

২৬ হাজার দর্শক ধারণক্ষমতার নতুন ন্যু স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন ক্লাবের অন্যতম মালিক ডেভিড বেকহ্যামসহ অনেক তারকা। বহু বছরের চেষ্টার পর মিয়ামিতে স্থায়ী ঘর পাওয়ার স্বপ্ন পূরণ হওয়ায় আবেগাপ্লুত হন বেকহ্যাম।

তিনি বলেন, “এই স্টেডিয়ামকে জীবন্ত হতে দেখা খুবই বিশেষ মুহূর্ত। এটা আমাদের জন্য স্বপ্নপূরণ।”

উৎসবমুখর পরিবেশে শুরু হলেও ম্যাচে চমক দেখায় অস্টিন। মাত্র ছয় মিনিটে গুইহার্মে বিরো কর্নার থেকে হেড করে অস্টিনকে এগিয়ে দেন, অ্যাসিস্ট করেন ফাকুন্ডো টরেস।

পিছিয়ে পড়া মিয়ামির হয়ে দ্রুতই জবাব দেন মেসি। ইয়ান ফ্রে’র ক্রস থেকে হেড করে গোল করে ম্যাচে সমতা ফেরান মেসি।

এরপর বল দখলে আধিপত্য বিস্তার করলেও গোলের দেখা পায়নি মিয়ামি। বরং ৫৩তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে আবারও এগিয়ে যায় অস্টিন। জোসেফ রোসালেস বাড়ানো পাসে জেইডেন নেলসন গোল করে অস্টিনকে আবারও লিড উপহার দেন।

পিছিয়ে পড়ার পর কোচ জেভিয়ার মাশ্চেরানো ৭৩তম মিনিটে মাঠে নামান অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেজকে। ৮১তম মিনিটে সুয়ারেজের কল্যাণে সমতায় ফেরে মিয়ামি। মেসির কর্নার থেকে বল পেয়ে পোস্টের কাছ থেকে জালে পাঠান তিনি।

শেষদিকে সুয়ারেজ আরেকটি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। ফলে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিত্রনায়ক সালমান শাহ হত্যা : সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ মে

পটুয়াখালীতে ভোজ্য তেলের মজুদ রোধে যৌথ অভিযান

লেবাননে যুদ্ধ তীব্র, টানাপোড়েনে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

হাইওয়েতে সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে: সড়ক মন্ত্রী

নারীনেত্রী রাফিয়ার মৃত্যুতে প্রতিমন্ত্রী নুরুল হকের শোক

লেবাননে ইসরাইলি হামলা, ইরানের হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

বগুড়া-৬ উপনির্বাচন: দিনের শুরুতেই ভোট দিলেন বিএনপি ও জামায়াতের প্রার্থী

লিগ্যাল এইড-এ ৫ লাখ ৬৩ হাজার ৫৮২ জনকে আইনি পরামর্শ

১০

রাজধানীতে অভিযানে দালাল চক্রের ৬ জনের কারাদণ্ড

১১

শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ

১২

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ শুরু

১৩

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান

১৪

“ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৫

ফিল্টার ছাড়া আমি : অভিনেত্রী প্রভা

১৬

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ

১৭

বেশ আগে থেকেই লিভারপুলে চলছে দুঃসময়

১৮

শেরপুর-৩ আসনের সাধারণ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু

১৯

ইসরায়েলি ড্রোন হামলায় আলজাজিরার এক সাংবাদিক নিহত

২০