নিউজ ডেস্ক
৬ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

শেরপুর-৩ আসনের সাধারণ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু

শেরপুর-৩ আসনের সাধারণ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হবে। দুই আসনেই নির্বাচনী আমেজ বিরাজ করছে।

 

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গতকাল বুধবার বলেন, ইসির তরফ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

তিনি আরও বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ ঠিক রয়েছে। প্রয়োজনেরও অধিক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী নির্বাচনী এলাকাজুড়ে থাকবে। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। আমরা যে ধরনের প্রস্তুতি নিয়েছি, তাতে কারো অনিয়ম করার সাহস দেখানোর কথা নয়।

 

তার মতে, এর পরও যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তা কঠোরভাবে দমন করবে।

বগুড়া থেকে সংবাদ সংগ্রহ করা প্রতিবেদক জানিয়েছেন, শিল্পনগরী হিসেবে পরিচিত বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৬ আসনে ১৫০টি ভোটকেন্দ্রের মোট ভোটার চার লাখ ৫০ হাজার ৩০৭ জন। ৫৩ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

 

এছাড়া শেরপুর থেকে সংবাদ সংগ্রহ করা প্রতিবেদক জানিয়েছেন, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনে ১২৮টি ভোটকেন্দ্রে মোট ভোটার চার লাখ ১৩ হাজার ৩৭৭।

 

এ আসনের ২৮টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ এবং গারো পাহাড়ি এলাকার ৩২টি কেন্দ্রকে দুর্গম হিসেবে চিহ্নিত করা হয়েছে।

 

ত্রয়োদশ সংসদ নির্বাচনে এবার প্রথমবারের মতো প্রবাসী ও দেশের ভেতর থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করে ইসি। বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন সাত হাজার ৩০৯ জন। এর মধ্যে বগুড়া-৬ আসনে এক হাজার ২৮১ জন প্রবাসী ও দেশের ভেতরে দুই হাজার ৪৫৫ জনের কাছে ব্যালট পাঠানো হয়। আর শেরপুর-৩ আসনে ৩৮৩ জন প্রবাসী এবং দেশের ভেতরে তিন হাজার ১৯০ জনের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৮ মে

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চিত্রনায়ক সালমান শাহ হত্যা : সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ মে

পটুয়াখালীতে ভোজ্য তেলের মজুদ রোধে যৌথ অভিযান

লেবাননে যুদ্ধ তীব্র, টানাপোড়েনে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

হাইওয়েতে সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে: সড়ক মন্ত্রী

নারীনেত্রী রাফিয়ার মৃত্যুতে প্রতিমন্ত্রী নুরুল হকের শোক

লেবাননে ইসরাইলি হামলা, ইরানের হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

১০

বগুড়া-৬ উপনির্বাচন: দিনের শুরুতেই ভোট দিলেন বিএনপি ও জামায়াতের প্রার্থী

১১

লিগ্যাল এইড-এ ৫ লাখ ৬৩ হাজার ৫৮২ জনকে আইনি পরামর্শ

১২

রাজধানীতে অভিযানে দালাল চক্রের ৬ জনের কারাদণ্ড

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ

১৪

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ শুরু

১৫

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান

১৬

“ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

ফিল্টার ছাড়া আমি : অভিনেত্রী প্রভা

১৮

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ

১৯

বেশ আগে থেকেই লিভারপুলে চলছে দুঃসময়

২০