নিউজ ডেস্ক
৬ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৩ জন

মনোহরদীতে বিশেষ অভিযানে জুয়ার আসর ভেঙে দিল পুলিশ, আটক ৭

সীমা প্রধান:
নরসিংদীর মনোহরদী উপজেলায় বিশেষ অভিযানে জুয়া খেলার আসর ভেঙে দিয়েছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৭ জনকে হাতেনাতে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জুয়া ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মনোহরদী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই মাধব চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার (৩ এপ্রিল) রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে বীরগাঁও চৌরাস্তা বাজার এলাকায় ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চরমান্দালিয়া ইউনিয়নের চরমান্দালিয়া গ্রামের শাহিনের বসতবাড়ির টিনশেডের পুরাতন রান্নাঘরে কয়েকজন ব্যক্তি তাস দিয়ে জুয়া খেলছে।
পরে রাত আনুমানিক ২টার দিকে ঘটনাস্থলে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৭ জনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন— জাহাঙ্গীর (৩৬), রাসেল (২৮), আইনুদ্দিন (৬০), মো. সুজন (৩৬), শাহিন (৬৫), আব্দুল হক (৪১) এবং সুরুজ মিয়া। তাদের সবার বাড়ি চরমান্দালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে ১২৭টি তাস এবং নগদ ১ হাজার ৪৫০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় জুয়া খেলে পরিবেশ নষ্ট করছিল এবং যুব সমাজকে বিপথে পরিচালিত করছিল।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিত্রনায়ক সালমান শাহ হত্যা : সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ মে

পটুয়াখালীতে ভোজ্য তেলের মজুদ রোধে যৌথ অভিযান

লেবাননে যুদ্ধ তীব্র, টানাপোড়েনে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

হাইওয়েতে সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে: সড়ক মন্ত্রী

নারীনেত্রী রাফিয়ার মৃত্যুতে প্রতিমন্ত্রী নুরুল হকের শোক

লেবাননে ইসরাইলি হামলা, ইরানের হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

বগুড়া-৬ উপনির্বাচন: দিনের শুরুতেই ভোট দিলেন বিএনপি ও জামায়াতের প্রার্থী

লিগ্যাল এইড-এ ৫ লাখ ৬৩ হাজার ৫৮২ জনকে আইনি পরামর্শ

১০

রাজধানীতে অভিযানে দালাল চক্রের ৬ জনের কারাদণ্ড

১১

শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ

১২

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ শুরু

১৩

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান

১৪

“ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৫

ফিল্টার ছাড়া আমি : অভিনেত্রী প্রভা

১৬

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ

১৭

বেশ আগে থেকেই লিভারপুলে চলছে দুঃসময়

১৮

শেরপুর-৩ আসনের সাধারণ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু

১৯

ইসরায়েলি ড্রোন হামলায় আলজাজিরার এক সাংবাদিক নিহত

২০