ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় ম্যাচে এক রোমাঞ্চকর লড়াই উপহার দিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স। আগে ব্যাট করে কলকাতা ২২০ রানের পাহাড়সম স্কোর গড়লেও তা ৫ বল আর ৬ উইকেট হাতে রেখেই টপকে যায় মুম্বাই।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে কলকাতা শুরু থেকেই আক্রমণাত্মক। ওপেনার আজিঙ্কা রাহানে ও ফিন অ্যালেন ৬৯ রানের উদ্বোধনী জুটি গড়েন। ফিন ১৭ বলে ৩৭ রান করেন, আর আজিঙ্কা ৪০ বলে ৬৭ রান করেন।
মাঝখানে ব্যাটসম্যান অঙক্রিশ রঘুবংশি ২৯ বলে ৫১ রান যোগ করেন। এছাড়া রিঙ্কু সিং ২১ বলে অপরাজিত ৩৩ রান করেন। এতে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২২০ রানের পুঁজি পায় কলকাতা। মুম্বাইয়ের শার্দুল ঠাকুর ৩৯ রান খরচ করে ৩ উইকেট নেন।
শেষের দিকে সূর্যকুমার যাদব ৮ বলে ১৬, তিলক ভার্মা ১৪ বলে ২০, আর হার্দিক পান্ডিয়া ১১ বলে অপরাজিত ১৮ রান করে মুম্বাইকে জয় এনে দেন।
মন্তব্য করুন