নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় তিন সাংবাদিক নিহত

গতকাল শনিবার দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় তিন সাংবাদিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে হিজবুল্লাহর আল মানার নেটওয়ার্কের একজন সুপরিচিত প্রতিবেদকও রয়েছে। লেবাননের কর্তৃপক্ষ এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে নিন্দা জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইসরাইলি সামরিক বাহিনী আল মানার-এর সংবাদদাতা আলী শোয়েবকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে এবং তার বিরুদ্ধে ‘সাংবাদিকতার ছদ্মবেশে হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠনের ভেতরে কাজ করার’ অভিযোগ এনেছে।

ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের সূচনালগ্নে ইরানের সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নিতে তেহরান-সমর্থিত হিজবুল্লাহ গত ২ মার্চ ইসরাইলের দিকে রকেট নিক্ষেপ করলে লেবানন মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ে।

ইসরাইল লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা এবং দক্ষিণে স্থল অভিযান চালিয়ে এর জবাব দিচ্ছে। লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে অন্তত ১,১৮৯ জন নিহত হয়েছে।

গতকাল শনিবার সকালে লেবাননের একটি সামরিক সূত্র এএফপিকে জানায়, হিজবুল্লাহর আল মানার চ্যানেলের আলী শোয়েব এবং ইরান-সমর্থিত এই আন্দোলনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আল মায়াদিনের ফাতিমা ফতুনি, ফতুনির ভাই ও একজন ক্যামেরাম্যানসহ জেজ্জিনে নিহত হয়েছেন।

আল মায়াদিন এবং আল মানার তাদের সাংবাদিকদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

শোয়েব ছিলেন আল মানারের অন্যতম বিশিষ্ট যুদ্ধ বিষয়ক সংবাদদাতা, যিনি কয়েক দশক ধরে লেবাননে ইসরাইলি হামলার খবর সংগ্রহ করেছেন।

এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা শোয়েবকে লক্ষ্যবস্তু করেছে। তাদের অভিযোগ, তিনি ‘আল মানার নেটওয়ার্কের সাংবাদিকের ছদ্মবেশে হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠনের ভেতরে থেকে কাজ করতেন এবং একই সাথে দক্ষিণ লেবানন ও সীমান্ত বরাবর কর্মরত আইডিএফ সৈন্যদের অবস্থান পদ্ধতিগতভাবে প্রকাশ করার জন্য কাজ করেছেন’।

পরে এটি জানায় যে, বর্তমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা ‘আকাশ, সমুদ্র এবং স্থলপথে’ ‘৮০০ জনেরও বেশি’ হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে একে ‘একটি প্রকাশ্য অপরাধ’ বলে অভিহিত করেছেন। যা ‘যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের আন্তর্জাতিক সুরক্ষা প্রদানকারী সমস্ত নিয়ম ও চুক্তির লঙ্ঘন’।

প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেছেন, সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা ‘আন্তর্জাতিক মানবিক আইনের একটি চরম লঙ্ঘন’, অন্যদিকে তথ্যমন্ত্রী পল মরকোস এই কর্মকাণ্ডকে ‘যুদ্ধাপরাধ হিসেবে শ্রেণীবদ্ধ’ বলে আখ্যা দিয়েছেন।
এই মাসের শুরুতে মধ্য বৈরুতে এক হামলায় আল মানারের রাজনৈতিক অনুষ্ঠান পরিচালক মোহাম্মদ শেরি নিহত হন।

২০২৩ এবং ২০২৪ সালে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে পূর্ববর্তী দফার সংঘাতের সময়ও বেশ কয়েকজন সাংবাদিক নিহত ও আহত হয়।

সেই সংঘাতে দক্ষিণে ইসরাইলি হামলায় অন্তত পাঁচজন সাংবাদিক নিহত হন, যাদের মধ্যে আল-মায়াদিন টিভির একজন সংবাদদাতা এবং আল-মানারের একজন ক্যামেরাম্যানও ছিলেন।

গত ২০২৩ সালের অক্টোবরে, ইসরাইলি সীমান্তের কাছে সংঘাতের খবর সংগ্রহ করার সময় রয়টার্সের সাংবাদিক ইসাম আবদুল্লাহ নিহত হন এবং এএফপি-র সাংবাদিক ডিলান কলিন্স ও ক্রিস্টিনা আসিসহ আরও ছয়জন আহত হন।

এএফপি-র একটি স্বাধীন তদন্তে জানা গেছে যে, ইসরাইলের অভ্যন্তরে জরদেইখ এলাকা থেকে দুটি ইসরাইলি ১২০ মিমি ট্যাংকের গোলা ছোড়া হয়েছিল।

স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিনের বলেন, ইসরাইল শনিবার দক্ষিণ লেবাননে নতুন করে ধারাবাহিক হামলা চালিয়ে নয় প্যারামেডিককে হত্যা করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনসাফের ভিত্তিতে সংসদ পরিচালনার ওপর গুরুত্বারোপ বিরোধীদলীয় নেতার

মানবপাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: শামা

জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি : ডেপুটি স্পিকার

ইসরাইলে যুদ্ধবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

চারদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত

নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবা থেকে শ্রমিকের লাশ উদ্ধার

দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্য যুদ্ধ আরও বিস্তৃত

গাজীপুরে জমি বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আহত ৩

১০

বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেডের প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১১

বান্দরবানে ৬৬৫ হতদরিদ্র পরিবারকে অর্থ সহায়তা

১২

ইরানের নৌ-অস্ত্র উৎপাদনকারী কমপ্লেক্সে হামলা চালানোর দাবি ইসরাইলের

১৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার

১৪

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় তিন সাংবাদিক নিহত

১৫

মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন

১৬

ঈদের ছুটি শেষে সাভারের শিল্পাঞ্চলে পূর্ণমাত্রায় উৎপাদন শুরু

১৭

দীর্ঘ ছুটির পর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ; পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে বিশেষ নির্দেশনা

১৮

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সকালের ৭ খাবার

১৯

টিভিতে আজকের খেলা (২৯ মার্চ)

২০