নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

মানবপাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: শামা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ঝুঁকিপূর্ণ প্রচেষ্টায় বাংলাদেশিদের মৃত্যুর জন্য দায়ী মানবপাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘এই অমানবিক কর্মকাণ্ড বন্ধ করাই দীর্ঘমেয়াদি সমাধান। মানবপাচারকারীদের দেশীয় ও আন্তর্জাতিক উভয় আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।’

কর্মকর্তারা জানান, সর্বশেষ লিবিয়া থেকে অবৈধ ও ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে গ্রিসে পৌঁছার চেষ্টাকালে বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে অন্তত ১৮ জন বাংলাদেশি নিহত হয়েছেন।

ঘটনাটিকে মর্মান্তিক ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, একাধিক দেশের সংশ্লিষ্টদের জড়িত পাচারচক্র মিথ্যা প্রলোভন দেখিয়ে অভিবাসীদের ইউরোপে নেওয়ার কথা বলে, কিন্তু তাদের জীবনসংকটাপন্ন যাত্রার মুখে ঠেলে দেয়।

শামা ওবায়েদ ইসলাম জানান, বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে, বিশেষ করে গ্রিসে, নিয়মিত যোগাযোগ রেখে ভুক্তভোগী ও জীবিতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।

তিনি বলেন, ‘আমাদের মিশনগুলো সার্বক্ষণিক কাজ করছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা দিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ও কাজ করছে।’

কর্মকর্তাদের মতে, জীবিতদের হাসপাতাল ও আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে, যেখানে তাদের পরিচয় যাচাই এবং দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, পাচার চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করা এখন অগ্রাধিকার। জাতীয়তা নির্বিশেষে সব অপরাধীকেই আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, সম্ভাব্য অভিবাসীরা যে অমানবিক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তা উদ্বেগজনক—তারা পর্যাপ্ত খাবার ও পানীয় ছাড়া ছয় থেকে সাত দিন সাগরে কাটিয়েছেন, যার ফলে বহু মৃত্যুর ঘটনা ঘটেছে।

বিশ্বব্যাপী আরও জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে শামা বলেন, এ ধরনের অপরাধচক্র ধ্বংস করতে হবে, যাতে ভবিষ্যতে আর প্রাণহানি না ঘটে। তিনি এ কর্মকাণ্ডকে ‘মানব মর্যাদার গুরুতর লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেন।

কর্মকর্তারা জানান, গ্রিস ও লিবিয়ায় বাংলাদেশের মিশনের মাধ্যমে উদ্ধার, পরিচয় শনাক্তকরণ এবং ক্ষতিগ্রস্ত নাগরিকদের দেশে ফেরত পাঠাতে সমন্বিত প্রচেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

ডিএসইতে সূচকের পতন, লেনদেন ৬৪৬ কোটি টাকা

ইনসাফের ভিত্তিতে সংসদ পরিচালনার ওপর গুরুত্বারোপ বিরোধীদলীয় নেতার

মানবপাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: শামা

জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি : ডেপুটি স্পিকার

ইসরাইলে যুদ্ধবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

চারদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত

নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবা থেকে শ্রমিকের লাশ উদ্ধার

দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

১০

হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্য যুদ্ধ আরও বিস্তৃত

১১

গাজীপুরে জমি বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আহত ৩

১২

বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেডের প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১৩

বান্দরবানে ৬৬৫ হতদরিদ্র পরিবারকে অর্থ সহায়তা

১৪

ইরানের নৌ-অস্ত্র উৎপাদনকারী কমপ্লেক্সে হামলা চালানোর দাবি ইসরাইলের

১৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার

১৬

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় তিন সাংবাদিক নিহত

১৭

মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন

১৮

ঈদের ছুটি শেষে সাভারের শিল্পাঞ্চলে পূর্ণমাত্রায় উৎপাদন শুরু

১৯

দীর্ঘ ছুটির পর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ; পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে বিশেষ নির্দেশনা

২০