নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিগত সরকার দেশের চিকিৎসা সেবাখাতকে অনেক বেশি পিছিয়ে দিয়েছে।

আজ শুক্রবার দুপুরে জেলার বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ জানান, সকাল ১০টার পর তিনি নিজে হাসপাতালে উপস্থিত হয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থা, ভবনের অবকাঠামোসহ প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখেন।

এ সময় হাসপাতালের বাস্তব চিত্র দেখে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বর্তমানে ৫০ শয্যাবিশিষ্ট হলেও প্রতিদিন রোগীর চাপ অনেক বেশি। শুক্রবার দিনেও এখানে ভর্তি ছিলেন ৬৩ জন রোগী। ফলে অতিরিক্ত ১৩ জনকে মেঝেতে থাকতে হচ্ছে। শনিবার থেকে রোগীর সংখ্যা আরও বাড়ে এবং অনেক সময় তা ৭০ থেকে ৯০ জন পর্যন্ত পৌঁছে যায়। এ অবস্থায় বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দ্রুত ১০০ শয্যায় উন্নীত করা অত্যন্ত জরুরি।

হাসপাতালের ড্রেনেজ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার দুরবস্থার কথাও উল্লেখ করেন তিনি।

হাসপাতালের ময়লা ও ব্যবহৃত চিকিৎসা সামগ্রী আরও সুশৃঙ্খলভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি।

এ ছাড়া হাসপাতালের অন্যতম বড় সমস্যা হিসেবে পর্যাপ্ত চিকিৎসক ও জরুরি চিকিৎসা যন্ত্রপাতির ঘাটতির কথা তুলে ধরেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দ্রুত সময়ের মধ্যে অন্তত কয়েকজন কনসালটেন্ট ও মেডিকেল অফিসার নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রয়োজনীয় মেডিকেল ইকুইপমেন্ট দ্রুত সরবরাহের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে ঢাকায় গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।

আজাদ আরও বলেন, বিএনপি সরকার মানুষের মৌলিক সেবা নিশ্চিত করতে চায়। নদী-খাল খননের পাশাপাশি স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি জানান, নাগরিকদের স্বাস্থ্যসেবা সহজ করতে একটি বিশেষ কার্ড চালুর পরিকল্পনা রয়েছে; যার মাধ্যমে একজন মানুষ দেশের যেকোনো জায়গায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবে।

এ সময় হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীর সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, ছোট ছোট সমস্যা হলেও এসব দ্রুত সমাধান করা জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গান, কবিতা ও নৃত্যের ছন্দে ঢাবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

জাতীয় চিড়িয়াখানার প্রায় ৭ একর জমি দ্রুত পুনরুদ্ধারের নির্দেশ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

যুক্তরাষ্ট্র থেকে ৬২ হাজার ১৫০ মেট্রিকটন গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে

বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

বাউবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীর উদ্যোগে ২০ অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

এমন কিছু দেশ যেখানে বিয়ে করলে নাগরিকত্ব নেওয়া সম্ভব

মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজকে নিয়ে বিতর্কিত পোস্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা চীনে

১০

২০২৯ সাল থেকে হলিউডে হবে না অস্কার আয়োজন

১১

চাঁদপুরে ইঞ্জিনচালিত ট্রলি-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

১২

মনোহরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

১৩

কিউএস সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে বিশ্বে ৪০১–৪৭৫-এর মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

১৪

একটা সময় মন্ত্রীর বউ হওয়ার শখ ছিল : আজমেরী হক বাঁধন

১৫

অবসরে গেলেন নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী সুশিলা কার্কি

১৬

নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে প্রিয়াঙ্কা চোপড়া

১৭

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৮

গরম আবহাওয়া ও জ্বালানি সংকটে ভেনেজুয়েলায় ১ সপ্তাহ ছুটি ঘোষণা

১৯

‘উপহার’ হিসেবে ১০টি তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান: ট্রাম্প

২০