নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬ জন

কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীর উদ্যোগে ২০ অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর জেলা প্রতিনিধি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ২০টি অসচ্ছল, অসহায় ও প্রান্তিক পরিবারের মাঝে সেলাই মেশিন ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য মু. সালাউদ্দিন আইউবীর উদ্যোগে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যবস্থাপনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

শুক্রবার সকালে কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের লোহাদী গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন এমপি সালাউদ্দিন আইউবী। প্রতিটি মেশিনের সঙ্গে সূই, সূতা, মেশিনের ঢাকনা, পরিষ্কার করার তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়। এছাড়াও জার্মানভিত্তিক একটি সেবামূলক সংস্থার সহযোগিতায় উপকারভোগীদের মাঝে কাপড় ও নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের “এক আল্লাহ জিন্দাবাদ” কবিতা থেকে অংশবিশেষ আবৃত্তি করেন এমপি সালাউদ্দিন আইউবী। তিনি বলেন, সাম্য, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও গাজীপুর জেলা নায়েবে আমির মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, টোক ইউনিয়ন আমীর মাওলানা জিয়াউর রহমান, সেক্রেটারি রিয়াজ উদ্দিন, অর্থ সম্পাদক আক্তার হোসেন, বারিষাব ইউনিয়ন আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, সেক্রেটারি আবু তাহেরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে এমপি সালাউদ্দিন আইউবী নিজেই সেলাই মেশিন চালিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন এবং মেশিনগুলোর কার্যকারিতা পরীক্ষা করেন। বিশেষ করে নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয় সমাজসেবীরা এ উদ্যোগকে প্রশংসনীয় ও জনকল্যাণমুখী বলে অভিহিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গান, কবিতা ও নৃত্যের ছন্দে ঢাবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

জাতীয় চিড়িয়াখানার প্রায় ৭ একর জমি দ্রুত পুনরুদ্ধারের নির্দেশ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

যুক্তরাষ্ট্র থেকে ৬২ হাজার ১৫০ মেট্রিকটন গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে

বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

বাউবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীর উদ্যোগে ২০ অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

এমন কিছু দেশ যেখানে বিয়ে করলে নাগরিকত্ব নেওয়া সম্ভব

মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজকে নিয়ে বিতর্কিত পোস্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা চীনে

১০

২০২৯ সাল থেকে হলিউডে হবে না অস্কার আয়োজন

১১

চাঁদপুরে ইঞ্জিনচালিত ট্রলি-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

১২

মনোহরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

১৩

কিউএস সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে বিশ্বে ৪০১–৪৭৫-এর মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

১৪

একটা সময় মন্ত্রীর বউ হওয়ার শখ ছিল : আজমেরী হক বাঁধন

১৫

অবসরে গেলেন নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী সুশিলা কার্কি

১৬

নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে প্রিয়াঙ্কা চোপড়া

১৭

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৮

গরম আবহাওয়া ও জ্বালানি সংকটে ভেনেজুয়েলায় ১ সপ্তাহ ছুটি ঘোষণা

১৯

‘উপহার’ হিসেবে ১০টি তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান: ট্রাম্প

২০