নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

জাতীয় স্মৃতিসৌধে আ.লীগের পক্ষে শ্রদ্ধা জানাতে এসে নারী আটক

সাভারঃ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে এক নারী পুলিশের হাতে আটক হয়েছেন ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে জাতীয় স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে তাকে আটক করে পুলিশ। এসময় ওই নারীর সাথে শিশুসহ মোট ৩ সন্তান ছিল।

আটককৃত নারী তাহমিনা আক্তার (২৫) , তার বাড়ি কুমিল্লা এবং বর্তমানে লালবাগ এলাকায় বসবাস করেন বলে জানিয়েছেন।

পুলিশ হেফাজতে থাকাকালীন ওই নারী বলেন, ইতোপূর্বে সরকারি কর্মচারী হাসপাতালে চাকরি করতেন তিনি। বর্তমানে কিছু করছেন না। ৫ই আগস্টের পর থেকে একজন তৃণমুল কর্মী হিসেবে আওয়ামীলীগের রাজনীতি করছেন। সকালে বাসে ৩ সন্তান নিয়ে একাই বাংলাদেশ আওয়ামীলীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। এসময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিলে পুলিশ তাকে আটক করে। এছাড়াও স্ব ইচ্ছায় তিনি সন্তানদের নিয়ে এসেছিলেন বলেও উপস্থিত গণমাধ্যমকর্মীদের বলেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, ওই নারী আওয়ামীলীগ ও শেখ হাসিনার পক্ষে থেকে এসেছিলেন, এসময় তার কাছে একটি লিফলেটও ছিল আওয়ামীলীগের নামে। এছাড়াও স্লোগান দিচ্ছিলেন। তাকে হেফাজতে নেওয়া হয়েছে, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তার সাথে থাকা শিশুদের আটক করা হয়নি বলে নিশ্চিত করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন লিড নিউজ এর সম্পাদক সায়মন খান

স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গীকার হোক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা : মীর হেলাল

কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত

ডিমলায় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন

চট্টগ্রামে ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে আগুন, তদন্তে ৪ সদস্যের কমিটি

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর শহীদদের প্রতি গান স্যালুট

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সুনামগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

গোপালগঞ্জে ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

১০

ফেরিঘাটে নদীতে বাস ডুবি: মা-শিশু সন্তানের দাফন আশুলিয়ায়

১১

জাপার নেতাকর্মীদের সঙ্গে ছাত্রশক্তির নেতাকর্মীদের হাতাহাতি স্মৃতিসৌধে

১২

চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

১৩

বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ

১৪

জাতীয় স্মৃতিসৌধে আ.লীগের পক্ষে শ্রদ্ধা জানাতে এসে নারী আটক

১৫

স্বাধীনতা দিবসে চাঁদপুরে শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি মানুষের শ্রদ্ধা

১৬

স্বাধীনতা দিবস প্যারেড: রাষ্ট্রপতির অভিবাদন গ্রহণ, প্রধানমন্ত্রীর কুচকাওয়াজ পরিদর্শন

১৭

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

উত্তরায় কিটামিন তৈরির ল্যাব জব্দ, বিদেশি ৩ নাগরিক গ্রেপ্তার

২০