নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পদপ্রার্থী ঈদ মিলন উৎসবে এসে ব্যাপক সাড়া পেলেন

লুতুব আলি, কলকাতা

পবিত্র ঈদ সম্পন্ন হলেও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এখনও ঈদ মিলন উৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে। এই ঈদ মিলন উৎসবগুলির প্রত্যেকটি অনুষ্ঠানে হাজির থাকছেন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আসন্ন বিধানসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের পদপ্রার্থী নিশীথ কুমার মালিক। তিনি এই কেন্দ্র থেকে তিনবার বিধায়ক হয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশিথ কুমার মালিকের নাম ঘোষণার অব্যবহিত পর এই কেন্দ্রের অধিকাংশ ভোটাররা সাম্প্রদায়িক সম্প্রীতি কে অক্ষুন্ন রাখতে নিশিথ কুমার মালিক কে পুনরায় বিধায়ক হিসেবে চাইছিলেন। আসন্ন নির্বাচনের প্রক্রিয়া শুরুর সঙ্গে সঙ্গে ঈদ মিলন উৎসবের অনুষ্ঠানগুলিও সমান্তরালভাবে চলছে। তাঁতখণ্ড মিলনী সংঘ ও গ্রন্থাগারের পরিচালনায় তাঁতখণ্ড মিলন উৎসব ২০২৬ এর ঈদ মিলন উৎসব অনুষ্ঠানে এসে নিশিথ কুমার মালিক সকলের কাছে সমাদৃত হন। মুসলিম অধ্যুষিত সংখ্যালঘু এলাকার এই ক্লাবটিকে উন্নয়ন ঘটাতে নিশীথবাবু তাঁর উন্নয়ন তহবিল থেকে বিপুল অংকের টাকা দিয়ে সহায়তা করে চলেছেন বলে ক্লাবের সম্পাদক মহিদুল আলম মল্লিক জানান। এই ক্লাবের অনুষ্ঠান ২১ মার্চ থেকে শুরু হয়েছে সম্পন্ন হল ২৩ মার্চ। ঈদ উপলক্ষে এই ক্লাবে দুস্থদের বস্ত্র বিতরণ, বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলা এবং এই খেলার পুরস্কার বিতরণ। সান্ধ্যকালীন অনুষ্ঠানে জি বাংলা খ্যাত স্বনামধন্য শিল্পীদের এনে অনুষ্ঠান করানো হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান ২ নং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দেব-দীপ রায়, মন্ত্রী প্রতিনিধি সৌভিক পান, গ্রাম পঞ্চায়েত প্রধান রমেশচন্দ্র সরকার, উপ প্রধান নাজিরা বেগম, বিশিষ্ট সমাজসেবী মীর নেশার মইনুদ্দিন, শেখ মোহাম্মদ হাবিব, শেখ নাজির, শেখ মাহফুজ, তপন মল্লিক, শামসের আলম মল্লিক, শেখ রতন প্রমুখ। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাজিরা বেগম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের পদপ্রার্থী বিধায়ক হিসেবে পুনরায় নিশিথ কুমার মালিকই পুনরায় নির্বাচিত হবেন। একই দাবি করেন শেখ শফিক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পদপ্রার্থী ঈদ মিলন উৎসবে এসে ব্যাপক সাড়া পেলেন

ইনজুরিতে মাঠের বাইরে গাব্রিয়েল

জাবি শিক্ষার্থী হত্যাকান্ডে ফাহিম আল হাসানের দুই দিনের রিমান্ড

এপ্রিল মাসের শেষ নাগাদ ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, পরিত্যক্ত বন্দুক উদ্ধার

২৩ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক মজিব উদ্দিন আহমেদের মৃত্যুতে উপাচার্যের শোক

অননুমোদিত ক্লিনিক চলতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা

একটি স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

সিবিএমএসের মাধ্যমে আড়াই মাসে প্রায় ২৫ হাজার ইউপি অনলাইনে জারি : এনবিআর

১১

নওগাঁয় চাঁদাবাজির জেরে হামলা, ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ

১২

বিদেশগামী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার: প্রতিমন্ত্রী নুর

১৩

খাল খননে জীব বৈচিত্র্য ফিরে আসবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ দেশ গড়তে চাই : হুইপ দুলু

১৫

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারে জাতীয় স্মৃতিসৌধ

১৬

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা

১৭

মাদারীপুর ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন এমপি’র

১৮

শহীদ জিয়ার ‘স্বাধীনতা ঘোষণা’ স্মৃতিকে চির অম্লান করে রাখা হবে : সংস্কৃতিমন্ত্রী

১৯

ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী

২০