নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, পরিত্যক্ত বন্দুক উদ্ধার

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামের বাঁশখালীতে সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইলশা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বাহারছড়া সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট সুফিয়ানের নেতৃত্বে একটি টহল দল দক্ষিণ ইলশা সড়ক দিয়ে যাওয়ার সময় ইউসুপ মাঝি বাড়ির পুকুরপাড়ে তিনজনকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে। সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মৃত মোহাম্মদ জামালের ছেলে জাহাঙ্গীরের বাড়ির পুকুরের পশ্চিম পাশের ঝোপ থেকে থলেতে মোড়ানো একটি দেশীয় বন্দুক উদ্ধার করে।
বাঁশখালী থানার বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্রটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পদপ্রার্থী ঈদ মিলন উৎসবে এসে ব্যাপক সাড়া পেলেন

ইনজুরিতে মাঠের বাইরে গাব্রিয়েল

জাবি শিক্ষার্থী হত্যাকান্ডে ফাহিম আল হাসানের দুই দিনের রিমান্ড

এপ্রিল মাসের শেষ নাগাদ ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, পরিত্যক্ত বন্দুক উদ্ধার

২৩ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক মজিব উদ্দিন আহমেদের মৃত্যুতে উপাচার্যের শোক

অননুমোদিত ক্লিনিক চলতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা

একটি স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

সিবিএমএসের মাধ্যমে আড়াই মাসে প্রায় ২৫ হাজার ইউপি অনলাইনে জারি : এনবিআর

১১

নওগাঁয় চাঁদাবাজির জেরে হামলা, ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ

১২

বিদেশগামী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার: প্রতিমন্ত্রী নুর

১৩

খাল খননে জীব বৈচিত্র্য ফিরে আসবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ দেশ গড়তে চাই : হুইপ দুলু

১৫

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারে জাতীয় স্মৃতিসৌধ

১৬

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা

১৭

মাদারীপুর ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন এমপি’র

১৮

শহীদ জিয়ার ‘স্বাধীনতা ঘোষণা’ স্মৃতিকে চির অম্লান করে রাখা হবে : সংস্কৃতিমন্ত্রী

১৯

ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী

২০