নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের বীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসবাসরত মোজাহারুল ইসলামের ক্রয়কৃত জমি দখলের চেষ্টা, বসতবাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ করে নারী-শিশুর ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বর্ষা গ্রামের মৃত রমজান আলীর ছেলে মোঃ নজরুল ইসলাম (৫০) লিখিত অভিযোগে জানান, তার চাচাত ভাই মোঃ মোজাহারুল ইসলাম দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছেন। এই সুযোগে লোকমান হোসেন, তার স্ত্রী সুফিয়া বেগম,অশমত আলীর আনসারুল ইসলাম এবং তার স্ত্রী জ্যোৎস্না বেগম,আক্তার হোসেন এবং তার ছেলে ইমন মিয়া,মৃত মতিয়ার রহমান স্ত্রী জ্যোৎস্না বেগমসহ ৬-৭ জন নারী-পুরুষের একটি সংবদ্ধ দল পূর্ব পরিকল্পিতভাবে তার বর্ষা মৌজার ১৭ শতাংশ ক্রয়কৃত জমি দখলের পায়তারা চালিয়ে আসছে।

ভুক্তভোগী মোজাহারুল ইসলাম বলেন, “আমার বাড়িতে ঢোকার জন্য বাড়ির পথ রোধ করে চারদিকে বেড়া দিয়ে দিয়েছে। আমি মাথা গোঁজার ঠাঁই পাচ্ছি না। প্রশাসনের সহযোগিতা চাই।”

সরেজমিনে গিয়ে দেখা যায়, অভিযুক্তরা বাড়ির চারপাশে বেড়া দিয়ে চলাচলের একমাত্র পথ বন্ধ করে দিয়েছে,ফলে পরিবারটি কার্যত অবরুদ্ধ অবস্থায় আছেন।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে সংঘবদ্ধ দলটি বাড়ির ঘেরাবেড়া ভাঙচুর শুরু করে। এ সময় বাঁধা দিতে গেলে নজরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি ধামকির একপর্যায়ে মৃত ছাবেদ আলী স্ত্রী মোছাঃ সুলতানা বেগম (৫৫) তার বড় মেয়ে লায়লা বেগম (৩৩) এবং ছোট মেয়ে হুসনে আরা বেগম (৩০) ও শিমু আক্তা (২২) এর উপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা শিমু আক্তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

এতে তার ডান চোখে মারাত্মক জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। একই সঙ্গে তার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শিমুর অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, যেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে।

ভুক্তভোগী সুলতানা বেগম জানান, “অভিযুক্তরা দীর্ঘদিন ধরে আমাদের বসতঘরের সীমানা নিয়ে বিরোধ সৃষ্টি করে আসছিল। সুযোগ পেলেই উচ্ছেদ ও দখলের পায়তারা চালাতো।”এ ঘটনায় বীরগঞ্জ থানায় পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহল বলছেন, জমি দখল, যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়া এবং নারী-শিশুর ওপর হামলার মতো ঘটনায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ জরুরি। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পদপ্রার্থী ঈদ মিলন উৎসবে এসে ব্যাপক সাড়া পেলেন

ইনজুরিতে মাঠের বাইরে গাব্রিয়েল

জাবি শিক্ষার্থী হত্যাকান্ডে ফাহিম আল হাসানের দুই দিনের রিমান্ড

এপ্রিল মাসের শেষ নাগাদ ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, পরিত্যক্ত বন্দুক উদ্ধার

২৩ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক মজিব উদ্দিন আহমেদের মৃত্যুতে উপাচার্যের শোক

অননুমোদিত ক্লিনিক চলতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা

একটি স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

সিবিএমএসের মাধ্যমে আড়াই মাসে প্রায় ২৫ হাজার ইউপি অনলাইনে জারি : এনবিআর

১১

নওগাঁয় চাঁদাবাজির জেরে হামলা, ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ

১২

বিদেশগামী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার: প্রতিমন্ত্রী নুর

১৩

খাল খননে জীব বৈচিত্র্য ফিরে আসবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ দেশ গড়তে চাই : হুইপ দুলু

১৫

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারে জাতীয় স্মৃতিসৌধ

১৬

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা

১৭

মাদারীপুর ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন এমপি’র

১৮

শহীদ জিয়ার ‘স্বাধীনতা ঘোষণা’ স্মৃতিকে চির অম্লান করে রাখা হবে : সংস্কৃতিমন্ত্রী

১৯

ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী

২০