নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

নওগাঁয় চাঁদাবাজির জেরে হামলা, ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ

বিশেষ প্রতিনিধি: রশিদুল হক জীবন।

নওগাঁর মান্দা উপজেলায় চাঁদা না দেওয়ায় সারওয়ার জাহান উজ্জ্বল নামে এক ব্যক্তিকে নির্মমভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উত্তরা ডিগ্রি কলেজ মোড় এলাকায় প্রায় ৪৫ মিনিট ধরে এই অবরোধ চলে। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার জানায়, চকভালাই গ্রামের বাসিন্দা উজ্জ্বল প্রায় এক বছর আগে কীর্তলী গ্রামে একটি বাড়ি কেনেন। এরপর থেকেই নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য রাজু আহমেদ ও তার সহযোগীরা তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।

রবিবার দুপুরে রাজু আহমেদ ও তার ১০-১২ জন সহযোগী উজ্জ্বলকে জোর করে তুলে নিয়ে কালীগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্রের পেছনে নিয়ে যায়। সেখানে তাকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।
ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১টার দিকে কালীগ্রাম কাচারি মাঠে মানববন্ধন করেন স্থানীয়রা। পরে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে মহাসড়ক অবরোধ করা হয়। সমাবেশ থেকে অভিযুক্তদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

আহতের স্ত্রী সাথী আক্তার অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে চাঁদার জন্য তার স্বামীকে হুমকি দিয়ে আসছিল অভিযুক্তরা। টাকা না দেওয়ায় পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ঘটনার পর থেকেই অভিযুক্ত ইউপি সদস্য রাজু আহমেদ পলাতক রয়েছেন এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পদপ্রার্থী ঈদ মিলন উৎসবে এসে ব্যাপক সাড়া পেলেন

ইনজুরিতে মাঠের বাইরে গাব্রিয়েল

জাবি শিক্ষার্থী হত্যাকান্ডে ফাহিম আল হাসানের দুই দিনের রিমান্ড

এপ্রিল মাসের শেষ নাগাদ ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, পরিত্যক্ত বন্দুক উদ্ধার

২৩ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক মজিব উদ্দিন আহমেদের মৃত্যুতে উপাচার্যের শোক

অননুমোদিত ক্লিনিক চলতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা

একটি স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

সিবিএমএসের মাধ্যমে আড়াই মাসে প্রায় ২৫ হাজার ইউপি অনলাইনে জারি : এনবিআর

১১

নওগাঁয় চাঁদাবাজির জেরে হামলা, ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ

১২

বিদেশগামী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার: প্রতিমন্ত্রী নুর

১৩

খাল খননে জীব বৈচিত্র্য ফিরে আসবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ দেশ গড়তে চাই : হুইপ দুলু

১৫

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারে জাতীয় স্মৃতিসৌধ

১৬

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা

১৭

মাদারীপুর ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন এমপি’র

১৮

শহীদ জিয়ার ‘স্বাধীনতা ঘোষণা’ স্মৃতিকে চির অম্লান করে রাখা হবে : সংস্কৃতিমন্ত্রী

১৯

ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী

২০