নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

সিবিএমএসের মাধ্যমে আড়াই মাসে প্রায় ২৫ হাজার ইউপি অনলাইনে জারি : এনবিআর

কাস্টমস কার্যক্রমে স্বচ্ছতা ও গতি বাড়াতে চালু হওয়া কাস্টমস বন্ড ব্যবস্থাপনা পদ্ধতি (সিবিএমএস) এর মাধ্যমে চলতি বছরের আড়াই মাসে প্রায় ২৫ হাজার ব্যবহার অনুমতি (ইউপি) অনলাইনে জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর জানায়, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানসমূহকে সকল সেবা অনলাইনে প্রদানের লক্ষ্যে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে সিবিএমএস নামের স্বয়ংক্রিয় সফটওয়্যার চালু করা হয়। এর মাধ্যমে বন্ড সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্তভাবে আমদানিকৃত কাঁচামাল ব্যবহারের জন্য নির্ধারিত সহগ অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস বন্ড কমিশনারেট থেকে অনলাইনে ব্যবহার অনুমতি (ইউপি) গ্রহণ করছে।

এতে বলা হয়, আমদানি-রপ্তানি সংক্রান্ত দলিলাদি অনলাইনে যাচাইয়ের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের অনলাইন পদ্ধতির সঙ্গে সিবিএমএস-এর অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং সংযোগ (এপিআই) স্থাপন করা হয়েছে। ফলে ব্যবহার অনুমতি (ইউপি) গ্রহণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আর সরাসরি কাস্টমস বন্ড কমিশনারেটে উপস্থিত হতে হচ্ছে না।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ব্যবহার অনুমতি (ইউপি) ইস্যু সংক্রান্ত সকল সেবা গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে সিবিএমএস সফটওয়্যারের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে এনবিআরের অধীন তিনটি কাস্টমস বন্ড কমিশনারেট থেকে সম্পূর্ণ অনলাইনে ব্যবহার অনুমতি (ইউপি) জারি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত সময়ে এসব কমিশনারেট থেকে মোট ২৪ হাজার ৯৬৩টি ব্যবহার অনুমতি (ইউপি) অনলাইনে জারি করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

এনবিআর আরও জানায়, অনলাইনে ইউপি ইস্যু কার্যক্রম আরও সহজ ও নির্বিঘ্ন করতে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক, শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর (ডেডো) এবং বিজিএমইএ/বিকেএমইএ’র ই-ইউডি পদ্ধতির সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে।

সংস্থাটি মনে করে, সিবিএমএস-এর মাধ্যমে সেবা প্রদানের ফলে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানগুলোর সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে সাশ্রয় হচ্ছে। এতে দেশের রপ্তানি বাণিজ্য আরও গতিশীল হচ্ছে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ জোরদার হচ্ছে।

কাস্টমস প্রশাসনকে আধুনিক, স্বচ্ছ ও দক্ষ করতে পর্যায়ক্রমে বন্ড নিরীক্ষাসহ বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থাপনার সকল সেবা সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থার আওতায় আনার বিষয়ে এনবিআর প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পদপ্রার্থী ঈদ মিলন উৎসবে এসে ব্যাপক সাড়া পেলেন

ইনজুরিতে মাঠের বাইরে গাব্রিয়েল

জাবি শিক্ষার্থী হত্যাকান্ডে ফাহিম আল হাসানের দুই দিনের রিমান্ড

এপ্রিল মাসের শেষ নাগাদ ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, পরিত্যক্ত বন্দুক উদ্ধার

২৩ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক মজিব উদ্দিন আহমেদের মৃত্যুতে উপাচার্যের শোক

অননুমোদিত ক্লিনিক চলতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা

একটি স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

সিবিএমএসের মাধ্যমে আড়াই মাসে প্রায় ২৫ হাজার ইউপি অনলাইনে জারি : এনবিআর

১১

নওগাঁয় চাঁদাবাজির জেরে হামলা, ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ

১২

বিদেশগামী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার: প্রতিমন্ত্রী নুর

১৩

খাল খননে জীব বৈচিত্র্য ফিরে আসবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ দেশ গড়তে চাই : হুইপ দুলু

১৫

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারে জাতীয় স্মৃতিসৌধ

১৬

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা

১৭

মাদারীপুর ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন এমপি’র

১৮

শহীদ জিয়ার ‘স্বাধীনতা ঘোষণা’ স্মৃতিকে চির অম্লান করে রাখা হবে : সংস্কৃতিমন্ত্রী

১৯

ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী

২০