নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারে জাতীয় স্মৃতিসৌধ

মোঃ মনির মন্ডল,সাভারঃ

২৬সে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ এ শহীদদের শ্রদ্ধা জানানো এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ।মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে ও সাজসজ্জা করে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জাতির গৌরব আর অহংকারের এ-দিনটিতে সৌধ প্রাঙ্গণে নামবে লাখো মানুষের ঢল। তাদের হৃদয় নিঙড়ানো শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদী।

দিবসটি উপলক্ষে গণপূর্ত বিভাগের কর্মীরা মাসব্যাপী অক্লান্ত পরিশ্রম করে সৌধ প্রাঙ্গণকে দিয়েছে এক নতুন রূপ। নানা রঙ্গের বাহারী ফুলের চাদরে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধের সবুজ চত্বর। চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় পড়েছে রঙ-তুলির আঁচর। নিরপত্তার জন্য ওয়াচ টাওয়ার নির্মাণ ও উচ্চ মাত্রার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারীসহ থাকবে কয়েক স্তরের নিরাপত্তা বলয়।

এ সমস্ত কর্মকাণ্ড শেষ করতে মার্চের শুরুতেই জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকে ৬ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধের কিছু অংশে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে সীমিত রাখা এবং ১৪ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত পুরো স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য বন্ধ থাকার একটি নোটিশ টাঙানো হয়েছিল।

এর পর থেকেই শুরু হয় ধোয়ামোছাসহ সাজসজ্জার কার্যক্রম। স্মৃতিসৌধে আগত দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এবং এর আশপাশের এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিসহ মোতায়েন থাকবে সহস্রাধিক পুলিশ সদস্য।

মঙ্গলবার (২৪ই মার্চ) দুপুরে স্মৃতিসৌধ এলাকায় গিয়ে দেখা যায়, স্মৃতিসৌধের প্রধান ফটক ও দ্বিতীয় ফটকের সামনে সড়কের ডিভাইডারের রং এর কাজ সম্পন্ন হয়েছে। এখন শেষ মুহূর্তে স্মৃতিসৌধের ভেতরে বিভিন্ন কালারের রং এর আলোকসজ্জা বাতি লাগানো হচ্ছে। এছাড়া ফুল গাছসহ শোভাবর্ধক গাছের নতুন টপ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে সৌধ প্রাঙ্গন ।
আরও দেখা যায়, স্মৃতিসৌধের ৮৪ একর জায়গার বিভিন্ন স্থাপনায় পাইপের পানি দিয়ে পরিষ্কার ও সৌধ এলাকার চারপাশে কয়েকশত সিসিটিভি ক্যামেরা স্থাপনে কাজ শেষ করেছে টেকনিশিয়ানরা। এছাড়াও স্মৃতিসৌধ এলাকার সামনের মহাসড়কের ফুটপাতগুলো তুলে দেওয়া হয়েছে।

রংমিস্ত্রী কন্ট্রাকটর জলিল বলেন, আমরা ১০/১৫ জন রংমিস্ত্রি মাসের শুরু থেকে কাজ শুরু করেছি। কাজ প্রায় শেষের দিকে আগামী দিনের মধ্যে সম্পূর্ণ কাজ সমাপ্ত হবে ।

এছাড়াও মাটিকাটা থেকে শুরু করে বিভিন্ন সেকশনে প্রায় দেড়শো থেকে দুইশত লোক কাজ করছে নিয়মিত। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সবর উপস্থিত দেখা গেছে।

গণপূর্ত বিভাগের সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, ‘স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মার্চ মাসের শুরুতেই সাভার জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। ফুল দিয়ে সাজানো, লেক সংস্কার, সিসি ক্যামেরা স্থাপনসহ সব কাজ এখন পুরোপুরি শেষ। মহান স্বাধিনতা দিবসে প্রথম পড়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ ও বিদেশী কূটনীতিকসহ লাখো মানুষ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন ও শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতিসৌধ এখন পুরোপুরি প্রস্তুত’। এছাড়াও ইতিমধ্যে সিভিল পোশাকে ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্মৃতিসৌধের নিরাপত্তার বিষয়টি দেখছেন।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, ‘২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন হবে। স্বাধীনতা দিবসকে সামনে রেখে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য আগমন করবেন। এই আগমন উপলক্ষ্যে ঢাকা জেলা পুলিশ সুপার এর নেতৃত্বে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং যারা স্মৃতিসৌধে আসবেন শ্রদ্ধা নিবেদন করবেন, তারা যেন নির্বিঘ্নে এখানে আসতে পারেন এবং এখান থেকে শ্রদ্ধা নিবেদন শেষে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারেন, এজন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পদপ্রার্থী ঈদ মিলন উৎসবে এসে ব্যাপক সাড়া পেলেন

ইনজুরিতে মাঠের বাইরে গাব্রিয়েল

জাবি শিক্ষার্থী হত্যাকান্ডে ফাহিম আল হাসানের দুই দিনের রিমান্ড

এপ্রিল মাসের শেষ নাগাদ ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, পরিত্যক্ত বন্দুক উদ্ধার

২৩ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক মজিব উদ্দিন আহমেদের মৃত্যুতে উপাচার্যের শোক

অননুমোদিত ক্লিনিক চলতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা

একটি স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

সিবিএমএসের মাধ্যমে আড়াই মাসে প্রায় ২৫ হাজার ইউপি অনলাইনে জারি : এনবিআর

১১

নওগাঁয় চাঁদাবাজির জেরে হামলা, ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ

১২

বিদেশগামী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার: প্রতিমন্ত্রী নুর

১৩

খাল খননে জীব বৈচিত্র্য ফিরে আসবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ দেশ গড়তে চাই : হুইপ দুলু

১৫

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারে জাতীয় স্মৃতিসৌধ

১৬

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা

১৭

মাদারীপুর ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন এমপি’র

১৮

শহীদ জিয়ার ‘স্বাধীনতা ঘোষণা’ স্মৃতিকে চির অম্লান করে রাখা হবে : সংস্কৃতিমন্ত্রী

১৯

ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী

২০