নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালে আইসিইউ চালু

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ সেবা পুনরায় চালু হয়েছে। সোমবার (১৬ মার্চ) মধ্যরাতে আকস্মিকভাবে হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এই আশ্বাস দিয়েছিলেন যা মঙ্গলবার (১৭ মার্চ) বাস্তবায়ন করা হয়।

সম্প্রতি দেশে হঠাৎ করে হাম বা মিজলস রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এই হাসপাতালে রোগীর চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত রোগী চলে আসায় অনেককে মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

এমন পরিস্থিতিতে গুরুতর অসুস্থ এক শিশুর মৃত্যুর খবর পেয়ে সোমবার (১৬ মার্চ) মধ্যরাতে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে হাসপাতাল পরিদর্শনে যান।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, ইআরপিপি প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গ্লোবাল ফান্ডের অর্থায়নে স্থাপিত আইসিইউ ইউনিটটি বন্ধ ছিল। তিনি স্বীকার করেন, সুযোগ-সুবিধার কিছু সীমাবদ্ধতা থাকলেও চিকিৎসা সেবায় কোনো অবহেলা নেই। এসময় দ্রুত জনবল পদায়ন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এটি চালুর নির্দেশ দেন তিনি।

মন্ত্রীর এই নির্দেশের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে তিনজন চিকিৎসক, একজন জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) এবং একজন অ্যানেস্থেটিস্টকে জরুরি ভিত্তিতে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে সংযুক্ত করা হয়। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও বেড প্রস্তুত করে পাঁচ শয্যার এই আইসিইউ ইউনিটটি বর্তমানে রোগীদের জরুরি সেবা দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, সংক্রামক ব্যাধি হাসপাতালটি মাত্র ১০০ শয্যার এবং সেখানে হাম ছাড়াও জলাতঙ্ক, এইডস ও টিটেনাসের মতো সংবেদনশীল রোগীদের চিকিৎসা প্রদান করা হয়। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে এবং সেবার মান নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে পাশের ডিএনসিসি হাসপাতালেও হাম আক্রান্ত রোগীদের জন্য আলাদা একটি ইউনিটের ব্যবস্থা করা হয়েছে। সরকারি এই তড়িৎ পদক্ষেপের ফলে সংকটাপন্ন রোগীরা এখন থেকে বিশেষায়িত আইসিইউ সেবা গ্রহণের সুযোগ পাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক

জাইমা রহমানের চেলসির বয়স ভিত্তিক দলে সুযোগ পাওয়ার খবর নিয়ে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

পটুয়াখালীতে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার

ঈদের ছুটিতে পঞ্চগড় জেলা প্রশাসন ইকোপার্কে দর্শনার্থীদের ঢল

তেহরানে বিস্ফোরণ, ইসরাইলের নতুন হামলার ঘোষণা

ঈদের ছুটিতে চাঁদপুর তিন নদীর মোহনায় উপচে পড়া ভিড়

কেনিয়ায় মার্চে প্রবল বর্ষণে ৮১ জনের প্রাণহানি : কর্তৃপক্ষ

কিম জং উন উ. কোরিয়ার রাষ্ট্র বিষয়ক সভাপতি নির্বাচিত

২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালে আইসিইউ চালু

১০

মাহি লেখেন তিনি যেকোনো সময় মারা যেতে পারেন

১১

বন্ধ হতে পারে সারাদেশে তেল বিক্রয়

১২

বগুড়ায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৩

কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩

১৪

গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জুলাই সনদের বাস্তবায়নের কোনো বিকল্প নেই : ডা. শফিকুর রহমান

১৫

পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন

১৬

উলিপুরে ঈদের দিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাখ টাকার ক্ষতি-

১৭

দর্শকদের সবচেয়ে বেশি নজর কাড়ছে দম

১৮

দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ ঈদের শুভেচ্ছা জানিয়েছেন

১৯

বাবার কাঁধে সন্তানের লাশ: ক্যানসারের কাছে হার মেনে চলে গেল কিশোর মায়িন

২০