নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

মাহি লেখেন তিনি যেকোনো সময় মারা যেতে পারেন

ঈদের আনন্দের মাঝেই শোকের ছায়া নেমে এসেছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির জীবনে। ঈদের রাতে খুব কাছের এক ছোট ভাইয়ের আকস্মিক মৃত্যুতে চরম শোকাহত ও স্তব্ধ হয়ে পড়েছেন এই অভিনেত্রী। এই শোক সইতে না পেরে আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরপর দুটি আবেগঘন ও ভয়ংকর উপলব্ধির কথা শেয়ার করেছেন তিনি।

রোববার রাত ১টা ৫০ মিনিটে দেওয়া প্রথম পোস্টে মাহি জানান একটু আগেও যে ছেলেটি ভিডিও কলে ছিল একটু পরেই সে সবাইকে ছেড়ে চলে গেছে। জীবন আসলেই বড় ঠুনকো। তিনি আরও জানান তার রাইসা আপুর ছোট ভাই ঈদের দিন রাতে তাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের জন্য আল্লাহর কাছে ধৈর্য ও শক্তি প্রার্থনা করেন।

এই আকস্মিক মৃত্যুর ধাক্কা কোনোভাবেই সামলে উঠতে পারছেন না মাহি। সোমবার বিকেল ৫টা ৫৩ মিনিটে দেওয়া আরেকটি পোস্টে নিজের চরম আতঙ্ক ও অসহায়ত্বের কথা প্রকাশ করেন তিনি। মাহি লেখেন তার শুধু মনে হচ্ছে তিনি যেকোনো সময় মারা যেতে পারেন। এমনকি তার সামনে এই মুহূর্তে যে হাঁটাহাঁটি করছে সেও একটু পরে মারা যেতে পারে। এত কাছ থেকে কারও মৃত্যু এর আগে কখনো দেখেননি জানিয়ে এই অভিনেত্রী লেখেন তার রীতিমতো দম বন্ধ লাগছে।

মাহির এমন মর্মান্তিক পোস্টে ভক্তরাও শোক প্রকাশ করার পাশাপাশি তাকে শক্ত থাকার পরামর্শ দিচ্ছেন। একজন ভক্ত মন্তব্যের ঘরে লিখেছেন মৃত্যু অতি নিকটে হলেও মনকে শক্ত রাখতে এবং আল্লাহর পথে চলতে। আরেকজন স্মরণ করিয়ে দিয়েছেন যে মানুষ মৃত্যুকে ভুলে থাকলেও মৃত্যু প্রতিদিন মানুষকে স্মরণ করে। মাহির এই পোস্টে মন্তব্য করেছেন চিত্রনায়ক কাজী মারুফ। তিনি লিখেছেন জীবন খুবই ছোট এবং এটাই একমাত্র সত্য। মারুফ তার মন্তব্যে আরও উল্লেখ করেন মাহি সম্প্রতি দুটি মৃত্যুর খবর শুনেছেন যার মধ্যে একটি ছিল খুবই আকস্মিক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক

জাইমা রহমানের চেলসির বয়স ভিত্তিক দলে সুযোগ পাওয়ার খবর নিয়ে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

পটুয়াখালীতে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার

ঈদের ছুটিতে পঞ্চগড় জেলা প্রশাসন ইকোপার্কে দর্শনার্থীদের ঢল

তেহরানে বিস্ফোরণ, ইসরাইলের নতুন হামলার ঘোষণা

ঈদের ছুটিতে চাঁদপুর তিন নদীর মোহনায় উপচে পড়া ভিড়

কেনিয়ায় মার্চে প্রবল বর্ষণে ৮১ জনের প্রাণহানি : কর্তৃপক্ষ

কিম জং উন উ. কোরিয়ার রাষ্ট্র বিষয়ক সভাপতি নির্বাচিত

২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালে আইসিইউ চালু

১০

মাহি লেখেন তিনি যেকোনো সময় মারা যেতে পারেন

১১

বন্ধ হতে পারে সারাদেশে তেল বিক্রয়

১২

বগুড়ায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৩

কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩

১৪

গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জুলাই সনদের বাস্তবায়নের কোনো বিকল্প নেই : ডা. শফিকুর রহমান

১৫

পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন

১৬

উলিপুরে ঈদের দিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাখ টাকার ক্ষতি-

১৭

দর্শকদের সবচেয়ে বেশি নজর কাড়ছে দম

১৮

দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ ঈদের শুভেচ্ছা জানিয়েছেন

১৯

বাবার কাঁধে সন্তানের লাশ: ক্যানসারের কাছে হার মেনে চলে গেল কিশোর মায়িন

২০