নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় অবহেলার অভিযোগে দুই গেটম্যান বরখাস্ত

জেলার সদর উপজেলায় (দক্ষিণ) ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ সকাল ৯টার দিকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। বরখাস্ত হওয়া দুই গেটম্যান হলেন হেলাল উদ্দিন ও মেহেদী হাসান।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে পদুয়ার বাজার রেলক্রসিংয়ে কর্মরত ওই দুই গেটম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, শনিবার (২১ মার্চ) রাত প্রায় ৩টায় কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশুসহ মোট ১২ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর  সাময়িকভাবে রেল চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেউ টাকা ধার চাইলে সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলবেন যেভাবে

নিজ হাতে তৈরি করেছেন ঐতিহ্যবাহী ঈদের মিষ্টি ‘শির খুরমা’

নতুন সিনেমার শুটিং করতে বিদেশে শাকিব খান

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় অবহেলার অভিযোগে দুই গেটম্যান বরখাস্ত

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন: তিন দিনের মধ্যে প্রতিবেদন

ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত শতাধিক

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এনসিপির প্রাণবন্ত শহীদী মোলাকাত

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

বেরোবি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের ঈদ আনন্দ ভাগাভাগি

১০

জনগণের আস্থা অটুট রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণের আহ্বান তথ্যপ্রযুক্তি মন্ত্রীর

১১

মামলা তুলে না নেয়ায় বাদীর বোনকে কুপিয়ে হত্যা, আটক ৪

১২

ঈদুল ফিতরের দিন এনসিপির শহীদী মোলাকাত

১৩

টঙ্গীতে মুদাফা গ্রামে ড্রেনেজ লাইনে ভয়াবহ বিস্ফোরণ

১৪

ছেলেকে তত বেশি মনে পড়ে : ববিতা

১৫

ঈদ বার্তায় যা বললেন শাকিব খান

১৬

১৭

পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় এবং যানবাহন পারাপার

১৮

ভেদাভেদ ভুলে এক কাতারে মুসল্লিরা, ঈদের আনন্দে মুখর চট্টগ্রাম

১৯

ইতালির বিশ্বকাপ প্লে-অফ দলে ডাক পেলেন চিয়েসা

২০