নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩ জন

মামলা তুলে না নেয়ায় বাদীর বোনকে কুপিয়ে হত্যা, আটক ৪


 

রানীনগর নওগাঁ প্রতিনিধি: নেকিদুল ইসলাম নিক:

বগুড়ার আদমদীঘি উপজেলায় মামলা তুলে না নেওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় উপজেলার উজ্জলতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উম্মে হাবিবা উর্মি (৩৬) নওগাঁ জেলার রানীনগর থানার ভেবরা গ্রামের মৃত শাহীন মেম্বারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২০২৫ সালের ২৬ আগস্ট ফারসিদ তালুকদারের ওপর হামলার ঘটনায় তার মা উম্মে হাফিজা আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। সম্প্রতি ওই মামলার চার্জশিট আদালতে দাখিল হলে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর থেকেই মামলা তুলে নিতে বাদীর পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল আসামিপক্ষ।
ঘটনার দিন ইফতারের আগে ফয়সাল ইসলাম তালুকদার লিটন বাজার করে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা তার ওপর হামলা চালায়। এসময় তার স্ত্রী, সন্তান ও শালিকা উম্মে হাবিবা উর্মি এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও হামলা করে। পরে তারা পাশের একটি বাড়িতে আশ্রয় নিলেও সেখানেও ধাওয়া করে কুড়াল, হাসুয়া ও লাঠি দিয়ে মারধর করা হয়।
গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে উম্মে হাবিবা উর্মির মৃত্যু হয়।
এদিকে আহতরা হাসপাতালে গেলে হামলাকারীরা তাদের বসতবাড়িতেও ভাঙচুর চালায় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর শনিবার (২১ মার্চ) দুপুরে নিহতের বোন উম্মে হাফিজা বাদী হয়ে আদমদীঘি থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে কহির ফকির, দুলালী বেগম, আইয়ুব হোসেন ও এখলাস হোসেনকে আটক করেছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেউ টাকা ধার চাইলে সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলবেন যেভাবে

নিজ হাতে তৈরি করেছেন ঐতিহ্যবাহী ঈদের মিষ্টি ‘শির খুরমা’

নতুন সিনেমার শুটিং করতে বিদেশে শাকিব খান

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় অবহেলার অভিযোগে দুই গেটম্যান বরখাস্ত

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন: তিন দিনের মধ্যে প্রতিবেদন

ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত শতাধিক

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এনসিপির প্রাণবন্ত শহীদী মোলাকাত

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

বেরোবি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের ঈদ আনন্দ ভাগাভাগি

১০

জনগণের আস্থা অটুট রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণের আহ্বান তথ্যপ্রযুক্তি মন্ত্রীর

১১

মামলা তুলে না নেয়ায় বাদীর বোনকে কুপিয়ে হত্যা, আটক ৪

১২

ঈদুল ফিতরের দিন এনসিপির শহীদী মোলাকাত

১৩

টঙ্গীতে মুদাফা গ্রামে ড্রেনেজ লাইনে ভয়াবহ বিস্ফোরণ

১৪

ছেলেকে তত বেশি মনে পড়ে : ববিতা

১৫

ঈদ বার্তায় যা বললেন শাকিব খান

১৬

১৭

পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় এবং যানবাহন পারাপার

১৮

ভেদাভেদ ভুলে এক কাতারে মুসল্লিরা, ঈদের আনন্দে মুখর চট্টগ্রাম

১৯

ইতালির বিশ্বকাপ প্লে-অফ দলে ডাক পেলেন চিয়েসা

২০