নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

অনেক সময় শরীরে এমন কিছু সমস্যা থাকে, যা আমরা বুঝতেই পারি না

আমরা অনেকেই মনে করি ধূমপান করি না, মদ্যপান করি না, ওজনও স্বাভাবিক তাহলে হৃদরোগের ঝুঁকি নেই। কিন্তু বাস্তবতা ভিন্ন। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, একেবারে “স্বাস্থ্যকর” জীবনযাপন করেও অনেকেই হঠাৎ হার্ট অ্যাটাক বা হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে দক্ষিণ এশীয়দের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি। তাহলে প্রশ্ন সমস্যাটা কোথায়? বিশেষজ্ঞদের মতে, শুধু বাইরের সুস্থতা দেখলেই হবে না, শরীরের ভেতরের অদৃশ্য কিছু কারণও হৃদরোগের বড় ট্রিগার হতে পারে।

জেনেটিক কারণ: পরিবার থেকেই ঝুঁকি 

হৃদ্‌রোগের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে জেনেটিক বা বংশগত কারণ। পরিবারে যদি কম বয়সে হার্টের সমস্যা থাকার ইতিহাস থাকে, তাহলে ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। যেমন কিছু মানুষের শরীরে জন্মগতভাবে কোলেস্টেরল বেশি থাকে বা রক্ত জমাট বাঁধার প্রবণতা থাকে, যা বাইরে থেকে বোঝা যায় না।

দীর্ঘমেয়াদি মানসিক চাপ

স্ট্রেস এখন আধুনিক জীবনের অংশ। কিন্তু এই চাপ দীর্ঘদিন ধরে থাকলে তা সরাসরি হৃদ্‌যন্ত্রের ওপর প্রভাব ফেলে। চাপের কারণে রক্তচাপ বাড়ে, হার্টবিট বেড়ে যায়, শরীরে প্রদাহ সৃষ্টি হয় যা ধীরে ধীরে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ায়।

পরিবেশ দূষণ বাতাসে থাকা ক্ষুদ্র দূষিত কণা আমাদের রক্তে ঢুকে পড়ে এবং রক্তনালীতে প্রদাহ তৈরি করে। এর ফলে ধীরে ধীরে রক্তনালী শক্ত হয়ে যায় (অ্যাথেরোস্ক্লেরোসিস), যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় যদি আপনি ধূমপান না-ও করেন।

অজানা বা লুকানো রোগ

অনেক সময় শরীরে এমন কিছু সমস্যা থাকে, যা আমরা বুঝতেই পারি না। যেমন:

  • উচ্চ লিপোপ্রোটিন
  • দীর্ঘমেয়াদি প্রদাহ
  • পুরোনো কোনো সংক্রমণের প্রভাব
  • এসব কারণ নিঃশব্দে হৃদযন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
  • খাবারে লুকানো ঝুঁকি

ওজন ঠিক থাকলেই যে খাবার ঠিক আছে এটা সব সময় সত্য নয়। অতিরিক্ত চিনি, প্রসেসড ফুড, অস্বাস্থ্যকর ফ্যাট এসব খাবার শরীরে মেটাবলিক সমস্যা ও প্রদাহ বাড়ায়, যা হৃদ্‌রোগের ঝুঁকি তৈরি করে।

হৃদরোগের ঝুঁকি কমাতে 

  • পরিবারে হার্টের ইতিহাস থাকলে আগে থেকেই সতর্ক হোন
  • নিয়মিত মেডিটেশন, যোগব্যায়াম বা ডিপ ব্রিদিং করুন
  • ফল, সবজি, পূর্ণ শস্য ও ভালো ফ্যাটসমৃদ্ধ খাবার খান
  • নিয়মিত ব্যায়াম করুন
  • রক্তচাপ ও কোলেস্টেরল নিয়মিত পরীক্ষা করুন
  • প্রতিদিন ৭–৯ ঘণ্টা ঘুমান
  • পর্যাপ্ত পানি পান করুন

হৃদরোগ এখন আর শুধু বয়স্ক বা অস্বাস্থ্যকর জীবনযাপনের মানুষের সমস্যা নয়। “আমি তো সব ঠিকই করছি” এই ধারণা অনেক সময় বিভ্রান্তিকর হতে পারে। কারণ, শরীরের ভেতরে লুকিয়ে থাকা জেনেটিক, মানসিক ও পরিবেশগত কারণগুলোই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় ঝুঁকি। তাই শুধু বাহ্যিকভাবে সুস্থ থাকাই যথেষ্ট নয় নিজের শরীরকে গভীরভাবে জানা, নিয়মিত পরীক্ষা করা এবং সচেতন থাকা এই তিনটিই হতে পারে হৃদ্‌রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

সূত্র: এনডিটিভি  

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনের গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকা থেকে বিদেশি মদ জব্দ

খুলনায় পবিত্র জুমাতুল বিদায়ে বিশেষ মোনাজাত

দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত

জয়পুরহাটে দুই হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় দেড় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

রংপুরে ডিবি’র অভিযানে ৯শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সংস্কারের চাপ নিয়ে বসছে ডব্লিউটিও সম্মেলন

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় কাজ করবে ১১০০ পুলিশ সদস্য

মিসাইল ও ড্রোন হামলার পাল্টা জবাব দিচ্ছে উপসাগরীয় দেশগুলো

ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এমপি বুলবুলের ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

১০

মাদারীপুরে দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

১১

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ২৭ লাখ টাকা

১২

নওগাঁর পত্নীতলায় ঈদের জামায়াত অনুষ্ঠিত

১৩

ঢাকাসহ কয়েকটি বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা

১৪

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২

১৫

নাটোরে ট্রাফিকিং কার্যক্রমে স্কাউটস ও রোভার সদস্যরা

১৬

ইরান ‘বিধ্বস্ত’ হওয়ার দাবি নেতানিয়াহুর, উপসাগরীয় তেল স্থাপনায় তেহরানের হামলা

১৭

শরীয়তপুরে ৫০ গ্রামে ঈদ উদযাপন

১৮

শরীয়তপুরে ৫০ গ্রামে ঈদ উদযাপন

১৯

ইসি সচিবালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি মুনছুর রহমানের ইন্তেকাল

২০