নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

মুসলিম বিশ্বের কাছে বিশেষ দিন ‘জুমাতুল বিদা’

২০ মার্চ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, জুমাতুল বিদা। দিনটি সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। আরবি শব্দ ‘বিদা’র অর্থ শেষ। সে হিসেবে ‘জুমাতুল বিদা’ অর্থ রমজানের শেষ জুমা। মুসলিম বিশ্বের কাছে দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে।

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ আদায় করবেন। নামাজের আগে খতিব ও আলেমরা জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরে খুতবা প্রদান করবেন।

জুমার নামাজ শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

রমজান মাস মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হিসেবে বিবেচিত। হাদিসে বর্ণিত আছে, হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত—রাসূল (সা.) বলেছেন, রমজান মাস এলে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয় (সহিহ বুখারী, মুসলিম)।

ধর্মপ্রাণ মুসলমানদের কাছে জুমাতুল বিদা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই দিনের মধ্য দিয়ে পবিত্র রমজান মাসকে বিদায় জানানোর প্রস্তুতি শুরু হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনের গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকা থেকে বিদেশি মদ জব্দ

খুলনায় পবিত্র জুমাতুল বিদায়ে বিশেষ মোনাজাত

দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত

জয়পুরহাটে দুই হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় দেড় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

রংপুরে ডিবি’র অভিযানে ৯শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সংস্কারের চাপ নিয়ে বসছে ডব্লিউটিও সম্মেলন

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় কাজ করবে ১১০০ পুলিশ সদস্য

মিসাইল ও ড্রোন হামলার পাল্টা জবাব দিচ্ছে উপসাগরীয় দেশগুলো

ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এমপি বুলবুলের ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

১০

মাদারীপুরে দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

১১

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ২৭ লাখ টাকা

১২

নওগাঁর পত্নীতলায় ঈদের জামায়াত অনুষ্ঠিত

১৩

ঢাকাসহ কয়েকটি বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা

১৪

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২

১৫

নাটোরে ট্রাফিকিং কার্যক্রমে স্কাউটস ও রোভার সদস্যরা

১৬

ইরান ‘বিধ্বস্ত’ হওয়ার দাবি নেতানিয়াহুর, উপসাগরীয় তেল স্থাপনায় তেহরানের হামলা

১৭

শরীয়তপুরে ৫০ গ্রামে ঈদ উদযাপন

১৮

শরীয়তপুরে ৫০ গ্রামে ঈদ উদযাপন

১৯

ইসি সচিবালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি মুনছুর রহমানের ইন্তেকাল

২০