পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়া জেলায় এবার মোট ১ হাজার ৬৬২টি ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন বগুড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মওলানা আসগার আলী। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন মুফতি মওলানা আব্দুল কাদের। কেন্দ্রীয় ঈদগাহে নারীদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।
এছাড়া শহরের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় জামিল মাদ্রাসায় এবং সকাল সাড়ে ৭টায় সরকারি আজিজুল হক কলেজ (পুরাতন ভবন) ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে।
সকাল পৌনে ৮টায় কাটনারপাড়া, মালগ্রাম-ছিলিমপুর, ফুলবাড়ি উত্তর ও মধ্যপাড়া গোরস্তান কেন্দ্রীয় ঈদগাহ এবং মালতিনগর কেন্দ্রীয় ঈদগাহে জামাত হবে। সকাল সোয়া ৮টায় শ্যামবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ ও বৃন্দাবনপাড়া ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে।
সকাল সাড়ে ৮টায় আলতাফুন্নেছা খেলার মাঠ, বাইতুস ছালাম জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ, করনেশন ইনস্টিটিউশন মাঠ এবং ইসলামপুর-হরিগাড়ি ঈদগাহে নামাজ আদায় করা হবে। একই সময়ে বগুড়া জেলা জামায়াতে আহলে হাদিসের উদ্যোগে বগুড়া জিলা স্কুল মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সেখানে নারীদের অংশগ্রহণের সুযোগ থাকবে।
বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, ঈদ উপলক্ষে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছেন। তিনি বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্যাপন নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
মন্তব্য করুন