নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির ঝুঁকি থেকে কৃষকদের সুরক্ষা দিতে দেশে ফসল বীমা (ইনসুরেন্স) চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, বন্যা বা অন্য কোনো দুর্যোগে ফসল ক্ষতিগ্রস্ত হলে বীমার আওতায় কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে, যাতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন।

আজ বুধবার কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়।

মন্ত্রী বলেন, কৃষি দেশের অর্থনীতির প্রধান ভিত্তি এবং বিপুল জনগোষ্ঠী সরাসরি এই খাতের ওপর নির্ভরশীল। তাই কৃষকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি জানান, ফসল বীমা চালু হলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির ঝুঁকি অনেকাংশে কমে আসবে এবং কৃষকরা উৎপাদনে আরও উৎসাহিত হবেন।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ করছেন। তিনি উল্লেখ করেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীসহ বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে বাস্তবায়ন হচ্ছে।

তিনি আরও বলেন, কৃষকদের আর্থিক সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন প্রণোদনা, সহায়তা এবং সহজ শর্তে ঋণ সুবিধা দিচ্ছে। ভবিষ্যতে এসব কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে, যাতে কৃষকরা উৎপাদনে টিকে থাকতে পারেন এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হয়।

খাদ্য নিরাপত্তা বিষয়ে মন্ত্রী আশ্বস্ত করে বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে এবং তা দিয়ে আগামী কয়েক মাসের চাহিদা পূরণ করা সম্ভব হবে। সরকার এমন ব্যবস্থা নিচ্ছে যাতে দেশের কোনো মানুষ খাদ্য সংকটে না পড়ে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডু। আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আমড়াতলী ইউনিয়নের ১ হাজার ৮৭৯ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী

নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী

ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে

ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার

বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে

লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী

ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

কাফরুলে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

১০

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পিএসজি, রিয়াল ও আর্সেনাল

১১

নিউ সাউথ ওয়েলসের কোচ হিসেবে নিয়োগ পেলেন হ্যাডিন

১২

নিউজিল্যান্ড সিরিজ শেষ জর্ডান হারমানের

১৩

শিরোনাম: নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ, বহু আহত

১৪

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

১৫

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

১৬

শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত রাজশাহীবাসী

১৭

যুক্তরাজ্যে সন্দেহজনক মেনিনজাইটিসের রোগী বেড়ে ২০

১৮

সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত

১৯

পটুয়াখালীতে ৭শ’ জনকে প্রধানমন্ত্রীর শাড়ি উপহার

২০