নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার

জেলার মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর ইউসুফ খান (৩২) নামে এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামের আলমাসের ইটভাটার মাটির স্তূপের নীচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ইউসুফ আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামের দুলাল খানের ছেলে। তিনি আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

ইউসুফ খানের ভাতিজা নীরব খান জানান, তার চাচা ইউসুফ খান শনিবার সন্ধ্যায় বাড়ির পাশে মাটির সাইড দেখতে যান। তারপর থেকে তিনি বাড়ি ফেরেননি। এ ঘটনায় ইউসুফ খানের বোন পান্না আক্তার মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

ইউসুফ খান নিখোঁজের ঘটনায় পুলিশ ঘাগরাই গ্রামের আলমগীরের ছেলে রিজন এবং একই গ্রামের সৌদি প্রবাসী হানিফকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় ঘাগরাই গ্রামের আলমাসের ইটভাটার মাটির স্তূপের নীচ থেকে ইউসুফের লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, শনিবার একটি মাটির ট্রাকের ধাক্কায় হানিফের একটি গাছ ভেঙে যায়। এ ঘটনায় হানিফের সঙ্গে ইউসুফের ব  বাকবিতণ্ডা হয়েছে। মাটির ব্যবসাকে কেন্দ্র করে ইউসুফ হত্যার ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ বাসস’কে জানান, ইউসুফ নিখোঁজের ঘটনায় আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে ইটভাটার মাটির স্তূপের নীচ থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী

নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী

ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে

ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার

বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে

লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী

ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

কাফরুলে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

১০

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পিএসজি, রিয়াল ও আর্সেনাল

১১

নিউ সাউথ ওয়েলসের কোচ হিসেবে নিয়োগ পেলেন হ্যাডিন

১২

নিউজিল্যান্ড সিরিজ শেষ জর্ডান হারমানের

১৩

শিরোনাম: নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ, বহু আহত

১৪

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

১৫

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

১৬

শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত রাজশাহীবাসী

১৭

যুক্তরাজ্যে সন্দেহজনক মেনিনজাইটিসের রোগী বেড়ে ২০

১৮

সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত

১৯

পটুয়াখালীতে ৭শ’ জনকে প্রধানমন্ত্রীর শাড়ি উপহার

২০