নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত

সাবেক সংসদ সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ জি এম ফজলুল হকের নামাযে জানাজা আজ বুধবার দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র ইমাম মুহাম্মদ ছাইফুল্লাহ জানাজায় ইমামতি করেন।

এর আগে মরহুমের ছেলে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন এবং পিতার আত্মার মাগফেরাত কামনা করেন।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও চাঁদপুরবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, জি এম ফজলুল হক ছিলেন সৎ গুণের অধিকারী এবং দেশের সেবায় তিনি নিজেকে নিবেদিত করেছিলেন। পরে তিনি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, সংসদ সচিবালয়ের সচিব মিজ কানিজ মওলা, অতিরিক্ত সচিব (এফএন্ডপিআর) এবং অতিরিক্ত সচিব (আইপিএএন্ডএস) মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জানাজায় জাতীয় সংসদের সংসদ সদস্য, সার্জেন্ট অ্যাট-আর্মসসহ সচিবালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জি এম ফজলুল হক মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনি সহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

জি এম ফজলুল হক ১৯৯৬ ও ২০০১ সালে অনুষ্ঠিত ৭ম ও ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে চাঁদপুর-৩ আসন থেকে এমপি নির্বাচিত হন। সংসদ সদস্য হিসেবে তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং শিল্প-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী

নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী

ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে

ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার

বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে

লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী

ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

কাফরুলে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

১০

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পিএসজি, রিয়াল ও আর্সেনাল

১১

নিউ সাউথ ওয়েলসের কোচ হিসেবে নিয়োগ পেলেন হ্যাডিন

১২

নিউজিল্যান্ড সিরিজ শেষ জর্ডান হারমানের

১৩

শিরোনাম: নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ, বহু আহত

১৪

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

১৫

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

১৬

শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত রাজশাহীবাসী

১৭

যুক্তরাজ্যে সন্দেহজনক মেনিনজাইটিসের রোগী বেড়ে ২০

১৮

সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত

১৯

পটুয়াখালীতে ৭শ’ জনকে প্রধানমন্ত্রীর শাড়ি উপহার

২০