নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

আশুলিয়া বাস কাউন্টারকে অনিয়মের দায়ে ১০ হাজার টাকা জরিমানা

 

সাভারঃ

আশুলিয়ার নবীনগর এলাকায় যাত্রী ভাড়ার তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি দামে টিকিট বিক্রির অভিযোগে দুইটি বাস কাউন্টারকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে আশুলিয়ার নবীনগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় একটি বাস কাউন্টার ভাড়ার তালিকা প্রকাশ না করেই টিকিট বিক্রি করছিল। অপরদিকে আরেকটি কাউন্টার নির্ধারিত ভাড়ার চার্ট অনুসরণ না করে অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি করছিল। এ ধরনের অনিয়মের দায়ে উভয় কাউন্টারকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় অন্যান্য বাস কাউন্টারগুলোকে কঠোরভাবে সতর্ক করা হয়, যাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে উপজেলা প্রশাসন নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করছে। কেউ যাতে বাড়তি ভাড়া আদায় করতে না পারে, সেজন্য এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ঈদ যাত্রা চলাকালীন সময় জুড়ে এ ধরনের নজরদারি কার্যক্রম চলমান থাকবে এবং অনিয়ম পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘাসফুলেদের ইচ্ছে পূরণে পথশিশুদের ঈদ আনন্দে রাঙালো কানেকশন এইড ফাউন্ডেশন

নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া

ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ : কাতার

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে এমবাপ্পের ফেরার সম্ভাবনা

আশুলিয়া বাস কাউন্টারকে অনিয়মের দায়ে ১০ হাজার টাকা জরিমানা

ইউজিসি’র চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. মামুন আহমেদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

শিরোনাম: নওগাঁর রাণীনগরে মাদকবিরোধী অভিযান: দুই যুবক গ্রেফতার।

১০

কিউবার উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প

১১

নেইমার নেই, ব্রাজিল দলে ফিরলেন এনড্রিক

১২

কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

ঈদে নারীর টানে ভোলায় ফিরতে শুরু করেছে মানুষ, জননিরাপত্তায় কোস্টগার্ড

১৪

বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের বাংলাদেশ সফর, কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার অঙ্গীকার

১৫

হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুণী স্নান অনুষ্ঠিত

১৬

নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাইকেল উপহার

১৭

যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬

১৮

মায়ের ডাকের’ উদ্যোগে গুম ও শহীদ পরিবারের পাশে মহানগর উত্তর বিএনপি

১৯

ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ

২০