নিউজ ডেস্ক
৫ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০ জন

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সার্চ অ্যান্ড রেসকিউ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর

হাফসা আক্তারঃ

 

 

ঢাকা, ১২ মার্চ: বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা, অগ্নিকাণ্ড বা জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিত উদ্ধার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর-এর মধ্যে Search and Rescue (SAR) ও Rescue and Fire Fighting (RFF) বিষয়ে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে রাজধানীর কুর্মিটোলা এলাকায় বেবিচকের সদরদপ্তরের চেয়ারম্যানের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ জাহেদ কামাল।

এসময় বেবিচকের পরিচালক (এটিএম) মোঃ শামসুল হক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মোঃ মামুনুর রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বেবিচকের সদস্যবৃন্দ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের মাধ্যমে বিমানবন্দর ও এর পার্শ্ববর্তী এলাকায় দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত অনুসন্ধান, উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনায় দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করা হবে। এছাড়া যৌথ প্রশিক্ষণ, তথ্য আদান-প্রদান এবং কারিগরি সহায়তার মাধ্যমে বিমান চলাচল নিরাপত্তা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা International Civil Aviation Organization (আইসিএও)-এর বিধি অনুযায়ী এই সমঝোতা স্মারক বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং ভবিষ্যৎ আন্তর্জাতিক অডিটে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেসামরিক বিমান চলাচল খাতে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমঝোতার মাধ্যমে দেশের বিমানবন্দরগুলোতে জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা আরও বাড়বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের বাংলাদেশ সফর, কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার অঙ্গীকার

হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুণী স্নান অনুষ্ঠিত

নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাইকেল উপহার

যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬

মায়ের ডাকের’ উদ্যোগে গুম ও শহীদ পরিবারের পাশে মহানগর উত্তর বিএনপি

ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ

কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’

কুমিল্লায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে গুণীজনদের সম্মানে ইফতার মাহফিল

হরমুজ প্রণালী সুরক্ষিত করতে মিত্রদের কাছে সাহায্যের দাবি ট্রাম্পের

উত্তরের সড়কে চাপ বাড়লেও নেই যানজট

১০

নগরবাসী মশারি ছাড়া নিশ্চিন্তে ঘুমাতে পারবে : কুসিক প্রশাসক টিপু

১১

নওগাঁয় পরিস্কার-পরিচ্ছনতা অভিযানের উদ্বোধন করেন স্থানীয় এমপি জাহিদুল ইসলাম ধলু সদর-৫

১২

ইউএই’র ফুজাইরাহ তেল স্থাপনায় নতুন ড্রোন হামলা

১৩

ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার অংশে স্বস্তি

১৪

পবিত্র শবে কদর পালিত

১৫

সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মহাবারুণী শুরু

১৬

দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

১৭

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৯ কিশোর-যুবক

১৮

‘ঢাবিয়ান ফোরাম-নেত্রকোণা’র ইফতার

১৯

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন

২০