নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ

সাধন সাহা জয়:ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকার ওপারে মো. শাকিল নামের এক বাংলাদেশি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত দুই দিন ধরে নিখোঁজ থাকার পর শনিবার গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মরদেহটি ভারতীয় অংশ থেকে নিয়ে যায়।

​নিহত শাকিল আখাউড়া উপজেলার সীমান্তবর্তী গ্রাম আব্দুল্লাহপুরের মালু মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সে মানসিকভাবে অসুস্থ ছিল।

​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মানসিকভাবে অসুস্থ শিশু শাকিল গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল।

পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। পরবর্তীতে শনিবার রাতে আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতের অভ্যন্তরে ‘লংকা মোড়া’ এলাকায় এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

​খবর পেয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে তাৎক্ষণিক যোগাযোগ ও আলোচনা হয়। পরে শাকিলের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নিখোঁজ শাকিলের বলে শনাক্ত করেন। যেহেতু মরদেহটি ভারতের সীমানার ভেতরে পাওয়া গেছে, তাই ভারতীয় পুলিশ এসে নিয়মানুযায়ী মরদেহটি তাদের হেফাজতে নিয়ে যায়।

​এ বিষয়ে বিজিবি সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, মরদেহটি ভারতীয় অংশে থাকায় বিজিবি-বিএসএফ এবং দুই দেশের পুলিশের পারস্পরিক আলোচনার মাধ্যমে তা সে দেশের পুলিশ নিয়ে গেছে।

আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে মরদেহটি বাংলাদেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

​এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও সীমান্তবর্তী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

১১

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১২

জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প

১৩

লাকসামে নারীকে কু/পিয়ে জখম মা/ম/লার আ/সা/মি দিদার গ্রে/প্তার

১৪

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

১৫

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪

১৬

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

‎‎আশুলিয়ায় কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি লড়িতে ভয়াবহ আগুনে ৭ জনের মৃত্যু ; ৪ সদস্যের তদন্ত কমিটি

১৮

দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৯

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের  ভাড়া বেড়েছে

২০