নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩ জন

মস্কোয় ব্যাপক ড্রোন হামলায় নিহত ২

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের শেষ দিনে মস্কো ও এর আশপাশের এলাকায় কয়েক শত ড্রোন হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এতে একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারও ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ কর্তৃপক্ষ রোববার এ তথ্য জানিয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, ১ হাজার ৬০০টিরও বেশি ড্রোন প্রতিহত ও ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে ৪৫০টি মস্কোকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
তিনি ইউক্রেনের বিরুদ্ধে তিন দিনব্যাপী কঠোরভাবে নিয়ন্ত্রিত নির্বাচন বানচালের চেষ্টা করার অভিযোগ করেন। এই নির্বাচন প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ২৬ বছরের ক্ষমতা আরও সুদৃঢ় করবে।

সোবিয়ানিন টেলিগ্রামে বলেন, ‘নজিরবিহীন এই হামলা যে নির্বাচন বানচালের উদ্দেশ্যে পরিকল্পিত ছিল, তা স্পষ্ট। শত্রু সফল হয়নি।’

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, পৃথক দুটি স্থানে হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। নিহতদের একজন ৪৪ বছর বয়সী নারী এবং অন্যজন এক বৃদ্ধ।

ভোরোবিয়ভ বলেন, একটি ২১ তলা ভবনে ড্রোন বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এ ঘটনায় ৪০০ জনকে ভবনটি থেকে সরিয়ে নেওয়া হয়। তবে ড্রোনগুলোর উৎস সম্পর্কে তিনি কিছু বলেননি।

সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ায় দূরপাল্লার ড্রোন হামলা জোরদার করেছে কিয়েভ। বিশেষ করে জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। যুদ্ধের অর্থায়নে ক্রেমলিনের আয়ের গুরুত্বপূর্ণ উৎসে আঘাত করাই এর উদ্দেশ্য। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এখন পঞ্চম বছরে পড়েছে।

সোবিয়ানিন আরও বলেন, ‘মস্কোর তেল শোধনাগার এলাকার একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে তিনি জানান। জরুরি সেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।

এই বড় তেল শোধনাগারটি সাম্প্রতিক মাসগুলোতেও ইউক্রেনের হামলার শিকার হয়েছে।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউক্রেন ও রাশিয়া পরস্পরের জ্বালানি স্থাপনায় হামলা না চালানোর বিষয়ে একমত হয়েছে। এর পরই সর্বশেষ হামলাটি হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প

লাকসামে নারীকে কু/পিয়ে জখম মা/ম/লার আ/সা/মি দিদার গ্রে/প্তার

১০

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

১১

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪

১২

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

‎‎আশুলিয়ায় কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি লড়িতে ভয়াবহ আগুনে ৭ জনের মৃত্যু ; ৪ সদস্যের তদন্ত কমিটি

১৪

দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৫

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের  ভাড়া বেড়েছে

১৬

নওগাঁ সদর উপজেলা পরিষদের সদর- ৫ সাংসদ সদস্যের পরিদর্শন কক্ষের উদ্বোধন

১৭

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৮

চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডির ফাইনাল ॥ চ্যাম্পিয়ন সদর মডেল থানা

১৯

আশুলিয়ার প্রীতি গ্রুপের পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪টি ইউনিট কাজ করছে

২০