নিউজ ডেস্ক
৫ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯ জন

ক্যান্সারমুক্ত হওয়ার কথা জানালেন ট্রাম্পের চিফ অব স্টাফ

 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস বুধবার জানিয়েছেন, তিনি ক্যান্সারমুক্ত হয়েছেন। প্রায় ছয় মাস আগে তিনি ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন।

ট্রাম্পের দেওয়া ‘আইস মেইডেন’ উপাধিতে পরিচিত ওয়াইলস মার্চে জানিয়েছিলেন, তার স্তন ক্যান্সার ধরা পড়েছে এবং তিনি চিকিৎসা নিচ্ছেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এক্সে দেওয়া এক পোস্টে ওয়াইলস বলেন, এ সপ্তাহে চিকিৎসকের কাছে যাওয়ার পর ‘আমার প্যাথলজি পরীক্ষার ফলাফল পরিষ্কার এসেছে। আমি এখন ক্যান্সারমুক্ত।’

৬৯ বছর বয়সী ওয়াইলস তার পরিবার, বন্ধু ও চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি ‘বিশেষভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে তার অবিচল সমর্থনের জন্য’ ধন্যবাদ জানান তিনি।

তিনি বলেন, ‘আমি গভীরভাবে কৃতজ্ঞ এবং আমেরিকা ফার্স্ট কর্মসূচি এগিয়ে নিতে কাজ করে যাব।’
হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ ওয়াইলসকে পর্দার আড়াল থেকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্সি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ব্যাপকভাবে কৃতিত্ব দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

১০

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১১

জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প

১২

লাকসামে নারীকে কু/পিয়ে জখম মা/ম/লার আ/সা/মি দিদার গ্রে/প্তার

১৩

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

১৪

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪

১৫

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

‎‎আশুলিয়ায় কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি লড়িতে ভয়াবহ আগুনে ৭ জনের মৃত্যু ; ৪ সদস্যের তদন্ত কমিটি

১৭

দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৮

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের  ভাড়া বেড়েছে

১৯

নওগাঁ সদর উপজেলা পরিষদের সদর- ৫ সাংসদ সদস্যের পরিদর্শন কক্ষের উদ্বোধন

২০