নিউজ ডেস্ক
৫ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬০ জন

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও পরিচিতি কার্যক্রম শুরু

রিমন হোসেন, সৌদি আরব

​দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে নিবন্ধিত হয়েছে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ’। সংগঠনটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধনের প্রত্যাশা নিয়ে দেশ ও প্রবাসে একযোগে মানবতার কল্যাণে কাজ করার প্রত্যয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
​সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রবাসী ও দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং একটি অপরাধমুক্ত সমাজ গঠনে সুনির্দিষ্ট কিছু লক্ষ্য নিয়ে কাজ করবে এই পরিষদ।
​সংগঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ:
​প্রবাসীদের সুরক্ষা ও আইনি সহায়তা: প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের সামাজিক কল্যাণ, আইনি সহায়তা এবং সার্বিক সুরক্ষা নিশ্চিত করা।
​পুনর্বাসন ও কর্মসংস্থান: বিদেশগামী এবং প্রবাসফেরত কর্মীদের সঠিক পুনর্বাসন ও কর্মসংমুখী পরামর্শ প্রদান।
​শিক্ষা ও চিকিৎসা সহায়তা: দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান এবং অসুস্থ, দুর্ঘটনাগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
​জরুরি ও মানবিক সেবা: নিয়মিত রক্তদান কর্মসূচি পরিচালনা, স্বেচ্ছায় রক্তদাতা তৈরি এবং প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে দ্রুত ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।
​পরিবেশ ও সমাজ সংস্কার: বৃক্ষরোপণ, স্যানিটেশন, ধর্মীয় উপাসনালয় তৈরি ও পরিবেশ সংরক্ষণের মাধ্যমে পরিচ্ছন্ন সমাজ গঠনে ভূমিকা রাখা। নারী, শিশু, বয়স্ক ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ নিশ্চিত করা।
​অপরাধ প্রতিরোধ: সমাজ থেকে মাদক, জুয়া, যৌতুক ও অন্যান্য সামাজিক অপরাধ দূরীকরণে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং সমাজে মানবতা, ন্যায়বিচার ও সততার চর্চা বৃদ্ধি করা।
​নেতৃত্ব ও উদ্যোক্তাগণ:
​সংগঠনটিকে একটি গতিশীল ও কার্যকর প্ল্যাটফর্মে রূপান্তর করতে দেশ ও প্রবাসের বিশিষ্ট ব্যক্তিবর্গ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এই মহতী উদ্যোগে সৌদি আরব থেকে অগ্রণী ভূমিকা পালন করছেন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সেলিম রানা ও রিমন হোসেন। ইউকে থেকে যুক্ত হয়েছেন প্রবাসী আওয়ার হোসাইন (আনোয়ার হোসাইন)। এছাড়া বাংলাদেশ থেকে সার্বিক সহযোগিতা ও নেতৃত্ব দিচ্ছেন এম এম হোসাইন, সৈয়দ হাফিজুল মঈন, আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট মানবিক সহকর্মীবৃন্দ।
​সদস্য হতে রেজিস্ট্রেশনের আহ্বান:
​ভবিষ্যতে দেশ এবং প্রবাসে একত্রে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য মানবিক ও সেবামূলক মানসিকতাসম্পন্ন নতুন স্বেচ্ছাসেবকদের সংগঠনের সদস্য হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
​আগ্রহী প্রার্থীরা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সহজেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। যোগাযোগের নম্বরসমূহ: (ওয়াটসেপ)
​+৯৬৬৫৭৯৩৫৩২২৫
​+৯৬৬৫৪৯২৭০৯৩০
​দেশ ও প্রবাসের সেবায় একসঙ্গে কাজ করতে এবং একটি সুশৃঙ্খল ও মানবতাবাদী সমাজ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ দিনে ১ কোটি ভিউ! বাংলাদেশেও ঝড় তুলেছে যে সিরিজ

জাপানের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

সেতু বিভাগের সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আবদুর রউফ

চাঁদপুরে বিদেশগামীদের ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী

হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১০

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

১১

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

১২

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

১৩

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

১৪

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৫

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

১৬

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

১৭

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প

১৯

লাকসামে নারীকে কু/পিয়ে জখম মা/ম/লার আ/সা/মি দিদার গ্রে/প্তার

২০