নিউজ ডেস্ক
৬ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

সৌদি আরব রিয়াদে রুমমেটের ছুরিকাঘাতে সিলেট প্রবাসীর মৃত্যু

সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মোহাম্মদ মতিউর রহমান (২৫) নামে সিলেটী এক প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার সৌদি আরব সময় রাত আনুমানিক ১১ টার দিকে এ হত্যান্ডের ঘটনা ঘটে।

 

নিহত মতিউর রহমান উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি তিন মাস বয়সী এক পুত্রসন্তানের জনক।

 

নিহতের পারিবারিক সূত্র জানায়, ‘‘চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জীবিকার তাগিদে সৌদি আরব যান মতিউর রহমান। সেখানে রিয়াদের হারা এলাকায় একটি বাসায় তিনিসহ তারা ৪ জন একসঙ্গে থাকতেন। গত ২/৩ দিন আগে রুমে ঘুমানো ও রান্না নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।‘

 

পরে সোমবার রাতে সবাই কাজ থেকে রুমে ফিরলে আবারও কথা কাটাকাটি হয়। তখন তার এক রুমমেট তরকারি কাটার ছুরি দিয়ে আঘাত করলে সেখানে সে রক্তাক্ত হয়ে মারা যায়। তখন রুমে থাকা অপর ৩ যুবক পালিয়ে যান।‘

 

নিহতের ফুফাতো ভাই আশরাফুল ইসলাম খোকন গণমাধ্যমকে বলেন, মতিউর রহমান খুবই শান্তশিষ্ট ২/৩ দিন আগে তার সাথে হওয়া ঝামেলার কথা সে পরিবারকে জানিয়েছে। আর সোমবার থেকে তাকে ফোন দিলেও পাওয়া যায়নি। তার রুমে থাকা তার গ্রামের একজনের সাথে যোগাযোগ করা হলে সে এই হত্যাকাণ্ডের কথা জানায়। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

 

এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি জানান, এবিষয়ে আমরা সংবাদ পেয়েছি। আমরা খোঁজ নিচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ দিনে ১ কোটি ভিউ! বাংলাদেশেও ঝড় তুলেছে যে সিরিজ

জাপানের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

সেতু বিভাগের সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আবদুর রউফ

চাঁদপুরে বিদেশগামীদের ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী

হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১০

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

১১

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

১২

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

১৩

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

১৪

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৫

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

১৬

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

১৭

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প

১৯

লাকসামে নারীকে কু/পিয়ে জখম মা/ম/লার আ/সা/মি দিদার গ্রে/প্তার

২০