নিউজ ডেস্ক
৭ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৮ জন

কণ্ঠশিল্পী ইউসুফ রায়হানের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও অস্বীকারের অভিযোগ

সাধন সাহা জয়:
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের কাজেরল্লা গ্রামের উদীয়মান কণ্ঠশিল্পী ইউসুফ রায়হানের বিরুদ্ধে মুন্নি আক্তার নামের এক তরুণীকে বিয়ে করে শারীরিক নির্যাতন ও পরবর্তীতে তা অস্বীকার করার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। পাশাপাশি আজ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে নবীনগর প্রেসক্লাবে এসে অসহায় নারীর পাশে থাকার জন্য সকল সাংবাদিকদের প্রতি অনুরোধ করেন।

​ভুক্তভোগী মুন্নি আক্তারের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। ফেসবুকের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ইউসুফ রায়হানের সঙ্গে তার পরিচয় হয়।

পরিচয়ের সূত্র ধরে দীর্ঘ দুই বছর ধরে তাদের মধ্যে সংসার জীবন চলে আসছে বলে দাবি করেন মুন্নি আক্তার।

​মুন্নির ভাষ্যমতে, প্রায় তিন মাস আগে নবীনগর পৌর এলাকার বেলজিয়াম ভবনে একটি ভাড়া বাসায় তারা বসবাস শুরু করেন। কিন্তু সম্প্রতি ইউসুফ রায়হান তাকে অস্বীকার করেন এবং মারধর করে ওই বাসা থেকে বের করে দেন। নবীনগরে ওই তরুণীর কোনো আত্মীয়-স্বজন বা পরিচিত কেউ না থাকায় তিনি চরম বিপাকে পড়েছেন। মুন্নির আরও অভিযোগ, ইউসুফ রায়হান এর আগেও একাধিক বিয়ে করেছেন।

​এদিকে মুঠোফোনে যোগাযোগের পর কণ্ঠশিল্পী ইউসুফ রায়হান মুন্নি আক্তারকে বিয়ে করার কথা সম্পূর্ণ অস্বীকার করেন এবং তাকে ‘কাজের মেয়ে’ বলে পরিচয় দেন।

​তবে স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে কয়েকজন সাংবাদিক পেশাগত কাজে ইউসুফ রায়হানের বাসায় গেলে তিনি মুন্নি আক্তারকে নিজের স্ত্রী বলে পরিচয় দিয়েছিলেন। পরবর্তীতে সাংবাদিকরা সেই বিষয়ে তাকে প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং সদুত্তর দিতে পারেননি।

​এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী তরুণী ন্যায়বিচার ও তার ওপর হওয়া নির্যাতনের প্রতিকার দাবি করেছেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ দিনে ১ কোটি ভিউ! বাংলাদেশেও ঝড় তুলেছে যে সিরিজ

জাপানের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

সেতু বিভাগের সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আবদুর রউফ

চাঁদপুরে বিদেশগামীদের ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী

হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১০

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

১১

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

১২

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

১৩

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

১৪

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৫

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

১৬

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

১৭

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প

১৯

লাকসামে নারীকে কু/পিয়ে জখম মা/ম/লার আ/সা/মি দিদার গ্রে/প্তার

২০