রাজধানীর মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে খিলগাঁও থানা পুলিশ ২৪ জন, মতিঝিল থানা পুলিশ নয় জন, পল্টন থানা পুলিশ নয় জন, শাহজাহানপুর থানা পুলিশ ছয় জন, সবুজবাগ থানা পুলিশ তিন জন, রামপুরা থানা পুলিশ তিন জন ও মুগদা থানা পুলিশ তিন জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন