নিউজ ডেস্ক
১ week আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

ঢাকার দুই সিটিতে জামায়াতের প্রার্থী কে? ইঙ্গিত দিলেন সেক্রেটারি জেনারেল

নিজস্ব প্রতিবেদক, লিড নিউজ ২৪
ঢাকা:
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও এর একটি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ ইঙ্গিত দেন। এর আগে তিনি ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত সিরাতুন্নবী (সা.) কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সিরাতুন্নবী কনফারেন্স শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের জন্য সাংগঠনিকভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে ইউনিয়ন, উপজেলা, জেলা এবং সিটি করপোরেশনগুলোতে প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। এমনকি পরিস্থিতি বিবেচনায় বেশ কিছু জায়গায় অভ্যন্তরীণভাবে প্রার্থীদের নামও জানিয়ে দেওয়া হয়েছে।
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করবে বলে নিশ্চিত করে তিনি আরও বলেন, সাংগঠনিকভাবে দলটির প্রার্থী মনোনীত করা হলেও এখনো আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হয়নি। উপযুক্ত সময়েই প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। তিনি সুনির্দিষ্ট কোনো নাম উল্লেখ না করলেও রাজনৈতিক অঙ্গনে ও গণমাধ্যমে এরই মধ্যে খবর চাউর হয়েছে যে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) জামায়াতের পক্ষ থেকে সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) সাদিক কায়েমকে মনোনয়ন দেওয়া হতে পারে।
এদিকে, নির্বাচন কমিশন এখনো ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। তবে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে এরই মধ্যে প্রার্থী নির্ধারণের কাজ শুরু হয়ে গেছে। গতকাল এক সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণে মেয়র পদে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা উত্তরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মনোনীত করার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগেই রাজনৈতিক দলগুলোর এই তোড়জোড় জানান দিচ্ছে, এবারের ঢাকার সিটি করপোরেশন নির্বাচন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

১১

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১২

জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প

১৩

লাকসামে নারীকে কু/পিয়ে জখম মা/ম/লার আ/সা/মি দিদার গ্রে/প্তার

১৪

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

১৫

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪

১৬

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

‎‎আশুলিয়ায় কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি লড়িতে ভয়াবহ আগুনে ৭ জনের মৃত্যু ; ৪ সদস্যের তদন্ত কমিটি

১৮

দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৯

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের  ভাড়া বেড়েছে

২০