লালমনিরহাটে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা গতকাল রোববার সন্ধা ৬টায় জেলা প্রশাসন আয়োজিত সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহ. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধান এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দীন বাবুল।
সভায় আরও উপস্থিত ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সীমান্ত পরিস্থিতি এবং জননিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।
মন্তব্য করুন