নিউজ ডেস্ক
১ week আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩ জন

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

এইচ এম মাহমুদ হাসান:

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উত্তরা ১১ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি।
মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির আওতায় সোমবার সকালে এ অভিযান শুরু হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টায় উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের ৯ নম্বর প্লটের ময়লা-আবর্জনাযুক্ত একটি খালি প্লট পরিষ্কার-পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন উত্তরা ১১ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফিরোজ জামান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া।
এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর নির্ভর করলে হবে না। নিজ নিজ বাসাবাড়ি, আশপাশের এলাকা ও খালি জায়গা পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে মশার প্রজননস্থল ধ্বংস করতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা জরুরি।

পরিচ্ছন্নতা অভিযানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোসাইটির সমাজকল্যাণ সম্পাদক আজমল মালদার।

কর্মসূচিতে স্বাগত বক্তব্য দেন সোসাইটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম।

এ সময় সেক্টরের বাসিন্দারা ছাড়াও সোসাইটির নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোসাইটি সূত্রে জানা যায়, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে পুরো সেপ্টেম্বর মাসজুড়ে পর্যায়ক্রমে সেক্টরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ দিনে ১ কোটি ভিউ! বাংলাদেশেও ঝড় তুলেছে যে সিরিজ

জাপানের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

সেতু বিভাগের সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আবদুর রউফ

চাঁদপুরে বিদেশগামীদের ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী

হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১০

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

১১

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

১২

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

১৩

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

১৪

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৫

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

১৬

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

১৭

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প

১৯

লাকসামে নারীকে কু/পিয়ে জখম মা/ম/লার আ/সা/মি দিদার গ্রে/প্তার

২০