নিউজ ডেস্ক
১ week আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

ব্রিকস দেশগুলোর জন্য ‘ওপেন-সোর্স এআই জোন’ গঠনের প্রস্তাব সি চিন পিংয়ের

ব্রিকসের ১১টি দেশের জন্য একটি ‘কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপেন-সোর্স জোন’ গড়ে তুলতে চীন নেতৃত্ব দেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সি চিনপিং।

রোববার নয়াদিল্লিতে ১১ জাতির এ জোটের সম্মেলনে তিনি এ কথা বলেন।

চীনের এআই কোম্পানিগুলো বিশ্বের শীর্ষস্থানীয় ওপেন-সোর্স এআই মডেল তৈরি করছে। এসব মডেলের মূল কোড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত থাকে। ফলে তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী তা পরিবর্তন ও ব্যবহার করতে পারেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এআই নির্মাতারা সাধারণত বদ্ধ পদ্ধতিকে বেশি গুরুত্ব দিচ্ছে।

নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি খবর জানিয়েছে।

চীনা নেতার ‘ওপেন-সোর্স ও অন্তর্ভুক্তিমূলক এআই উদ্যোগের অংশ হিসেবে এ প্রস্তাব দেওয়া হয়েছে।

সি বলেন, এ উদ্যোগের আওতায় ব্রিকস দেশগুলোর জন্য ‘এআই বিষয়ে বিশেষায়িত গবেষণা ও প্রশিক্ষণ’ চালু করা হবে। এর লক্ষ্য হবে ‘এআইয়ের জন্য একটি উন্মুক্ত পরিবেশ গড়ে তোলা।’

চীন, রাশিয়া ও ভারতসহ বিভিন্ন দেশ নিয়ে গঠিত ব্রিকস জোটটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়।

পশ্চিমা শক্তির প্রভাবাধীন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে আরও বেশি প্রভাব প্রতিষ্ঠার প্রত্যাশায় উদীয়মান বড় অর্থনীতির দেশগুলোকে একটি প্ল্যাটফর্মে আনতেই জোটটি গঠন করা হয়।

সি চিনপিং ‘ব্যাপক ঐকমত্যভিত্তিক বৈশ্বিক এআই শাসন কাঠামো’ প্রতিষ্ঠারও আহ্বান জানান।

চলতি মাসে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সি চিনপিংয়ের বৈঠকের কথা রয়েছে। দ্রুত বিকাশমান এ প্রযুক্তির ওপর বিশ্ব নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা বাড়তে থাকায় এআই পরিচালনা ব্যবস্থা তাদের আলোচনার অন্যতম বিষয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ দিনে ১ কোটি ভিউ! বাংলাদেশেও ঝড় তুলেছে যে সিরিজ

জাপানের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

সেতু বিভাগের সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আবদুর রউফ

চাঁদপুরে বিদেশগামীদের ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী

হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১০

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

১১

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

১২

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

১৩

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

১৪

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৫

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

১৬

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

১৭

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প

১৯

লাকসামে নারীকে কু/পিয়ে জখম মা/ম/লার আ/সা/মি দিদার গ্রে/প্তার

২০