নিউজ ডেস্ক
১ week আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

চাঁদপুরে পাঁচ শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

 জেলা সদর ও হাইমচর উপজেলায় এই প্রথমবার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৭১ জন মেধাবী ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

জেলা শিক্ষা অফিসের আয়োজনে আজ শনিবার দুপুরে শহরের মুনিরা ভবনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

প্রধান অতিথি বলেন, জেলায় এ বছর এসএসসিতে ১২২৪ জন জিপিএ ৫ পেয়েছে। সদর ও হাইমচরে ৫৫৫ জন এবং ৯২ ভাগ শিক্ষার্থীর উপস্থিতি রয়েছে। শিক্ষা শুধু বইয়ে সীমাবদ্ধতা থাকলে হবে না। পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও ধর্ম চর্চায় থাকতে হবে শিক্ষার্থীদের।

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, পুরান বাজার ডিগ্রী কলেজ, হাইমচর কলেজসহ সব কলেজের পড়ালেখার মান এক করা হবে। ইতোমধ্যে চাঁদপুর মেডিকেল কলেজের ৮টি সেশনের শিক্ষার্থীরা বের হয়েছেন।

সংসদ সদস্য মানিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চায় তোমরা দেশ পরিবর্তনে অংশ নিবে। মাদকের বিষয়ে তোমরা ৯৯৯ নাইনে ফোন বা ছবি ভিডিও করে পাঠিয়ে দিবে। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও ভূমি দখলদারদের চাঁদপুরে জায়গা হবে না। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রথম ধাপে ৫০ জন গরীব মেধাবীদের সহায়তা করা হবে বলে জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ বলেন, তোমাদের দিকে চেয়ে আছে বাংলাদেশ। তোমরা নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। ফেসবুক, মেসেঞ্জার থেকে দূরে থাকবে।

চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লাহ সেলিম।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমার সঞ্চালনায় বক্তব্য দেন, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ, চান্দ্রা ফাজিল মাদ্রাসার প্রধান শিক্ষক এটি এম মোস্তফা হামিদী, লেডি প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদা ইসলাম, হাইমচর বাজাপ্তি রমণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, অভিভাবক জোছনা আক্তার মমতাজ ও রতন কুমার বাইন।

শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জান্নাতুল মাইশা, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ফাহিম আফরান খান, চাঁদপুর আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের মেহজাবিন ইসলাম, চাঁদপুর ড্যাফোডিল স্কুল এন্ড কলেজের তাজবীর হান্নান, নীলকমল মাদ্রাসার শিক্ষার্থী ফারিহা ও হাইমচর চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেহজাবিন ইসলাম।

আলোচনা শেষে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৭১ জন মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে তাদের সার্টিফিকেট ও ১ হাজার টাকা করে প্রাইজবন্ড প্রদান করা হয়।

সব শেষে কৃতিশিক্ষার্থী ও তাদের সাথে আগত স্বজনদের কে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প

লাকসামে নারীকে কু/পিয়ে জখম মা/ম/লার আ/সা/মি দিদার গ্রে/প্তার

১০

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

১১

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪

১২

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

‎‎আশুলিয়ায় কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি লড়িতে ভয়াবহ আগুনে ৭ জনের মৃত্যু ; ৪ সদস্যের তদন্ত কমিটি

১৪

দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৫

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের  ভাড়া বেড়েছে

১৬

নওগাঁ সদর উপজেলা পরিষদের সদর- ৫ সাংসদ সদস্যের পরিদর্শন কক্ষের উদ্বোধন

১৭

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৮

চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডির ফাইনাল ॥ চ্যাম্পিয়ন সদর মডেল থানা

১৯

আশুলিয়ার প্রীতি গ্রুপের পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪টি ইউনিট কাজ করছে

২০