নিউজ ডেস্ক
১ week আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

এআই দিয়ে আ.লীগপন্থি ভুয়া সংবাদ তৈরি, ২৯ অ্যাকাউন্ট বন্ধ করল অ্যানথ্রপিক

বাংলাদেশ থেকে পরিচালিত একটি স্বয়ংক্রিয় প্রচারণা নেটওয়ার্ক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের তৈরি চ্যাটবট ক্লড ব্যবহার করে বাংলা ভাষায় বিপুল পরিমাণ ভুয়া সংবাদ তৈরি করেছিল। দেশের গ্রামীণ জনগোষ্ঠীকে লক্ষ্য করে এই সংবাদ তৈরি করা হয়েছিল। গাইবান্ধা জেলার একজন ব্যক্তি প্ল্যাটফর্মের নজরদারি ও ব্যবহারের সীমাবদ্ধতা এড়াতে ২৯টি ক্লড অ্যাকাউন্ট ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করে প্রায় ১৬ মাস ধরে এই কার্যক্রম পরিচালনা করেন। 

গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত ‘ডিটেক্টিং অ্যান্ড কাউন্টারিং মিসইউজ অব এআই: সেপ্টেম্বর ২০২৬’ শীর্ষক এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে অ্যানথ্রপিক।  প্রতিবেদনে কার্যক্রমটিকে ‘জিটিজি-৫৪০০৬’ ক্লডে চিহ্নিত করা হয়েছে। নেটওয়ার্কটির কার্যক্রম মূলত আওয়ামী লীগের পক্ষে এবং দলটির প্রতিপক্ষদের বিরুদ্ধে চালানো হতো।

অ্যানথ্রপিক বলছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকায় এই প্রচারণা সরকারের পক্ষ থেকে নয়, বরং একটি বিরোধী রাজনৈতিক অবস্থান থেকে চালানো হয়েছে বলে তারা মূল্যায়ন করছে।

প্রতিষ্ঠানটির তদন্তে দেখা গেছে, নেটওয়ার্কটি পরিচালনা করতেন গাইবান্ধা জেলার একজন একক ব্যক্তি, যিনি শনাক্তকরণ এড়াতে ২৯টি ক্লড অ্যাকাউন্ট পালাক্রমে ব্যবহার করতেন। প্রায় ১৬ মাস ধরে চলা এই কার্যক্রমে ‘ফেক_নিউজ_৩.পিওয়াই’ নামের একটি কাস্টম সফটওয়্যারের মাধ্যমে সরাসরি ক্লোডের সঙ্গে সংযুক্ত হয়ে প্রতিটি ব্যাচে ১৫টি শিরোনাম, ৩টি বিস্তারিত বানোয়াট প্রতিবেদন এবং ১৫টি ছবি তৈরির নির্দেশনা (প্রম্পট) তৈরি করা হতো। সফটওয়্যারটির অন্তত তৃতীয় সংস্করণ পর্যন্ত ব্যবহারের প্রমাণ পেয়েছে অ্যানথ্রপিক।অ্যানথ্রপিকের তথ্যমতে, এই কনটেন্ট ফেসবুক লাইভ, ইউটিউব ও টিকটকে ধারাবাহিকভাবে প্রচারের উদ্দেশ্যে তৈরি করা হতো, যার মূল লক্ষ্য ছিল সীমিত শিক্ষার সুযোগ পাওয়া গ্রামীণ আওয়ামী লীগ সমর্থকেরা। পুরো কার্যক্রমে অন্তত ১৫০০টি শিরোনাম, ৩০০টি বানোয়াট প্রতিবেদন এবং ১৫০০টি ছবি তৈরির নির্দেশনা তৈরি হয়েছিল। যেহেতু ক্লড এখনো ছবি তৈরির সুযোগ নেই, তাই ধারণা করা হচ্ছে এসব নির্দেশনা অন্য কোনো এআই মডেলে ব্যবহার করে ছবি তৈরি করা হয়েছিল। তৈরি হওয়া কনটেন্ট প্রথমে একটি নির্দিষ্ট ক্লাউড স্টোরেজ ফোল্ডারে জমা রাখা হতো, পরে তা অডিও-ভিডিওতে রূপান্তর করে প্রকাশের জন্য প্রস্তুত করা হতো।

অভ্যন্তরীণ যোগাযোগে জড়িত ব্যক্তিরা নিজেরাই স্বীকার করেছেন যে, তারা জেনেশুনে ভুয়া তথ্য ছড়াচ্ছিলেন। প্রতিবেদনে উদ্ধৃত একটি বার্তায় বলা হয়েছে, কেউ জানে না খবরটি ভুয়া। কনটেন্ট এমনভাবে তৈরি করা হতো যাতে তা আক্রমণাত্মক ও সহজবোধ্য হয়, যাতে সীমিত শিক্ষার মানুষও তা সহজে বুঝতে পারেন এবং সত্যি খবর বলে বিশ্বাস করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ দিনে ১ কোটি ভিউ! বাংলাদেশেও ঝড় তুলেছে যে সিরিজ

জাপানের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

সেতু বিভাগের সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আবদুর রউফ

চাঁদপুরে বিদেশগামীদের ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী

হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১০

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

১১

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

১২

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

১৩

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

১৪

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৫

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

১৬

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

১৭

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প

১৯

লাকসামে নারীকে কু/পিয়ে জখম মা/ম/লার আ/সা/মি দিদার গ্রে/প্তার

২০