নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

নতুন প্রজন্মকে শহীদ জিয়ার দেশপ্রেম ও সততা সম্পর্কে জানাতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি বলেছেন, নতুন প্রজন্মকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ও সততা সম্পর্কে বিস্তারিত জানাতে হবে এবং এ লক্ষে তাঁকে নিয়ে রচিত বইগুলো তরুণদের পড়ার সুযোগ করে দিতে হবে।

আজ শনিবার যশোর শহরের লালদীঘি পাড়স্থ দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি ও ছাত্রদল আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ে মিশে আছেন। তাঁর দেশপ্রেম ও সততার কথা শুধু দেশের মানুষ নয়, সারা বিশ্বের মানুষ জানে। আর সে কারণেই বিগত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা জিয়া পরিবার ও বিএনপির বিরুদ্ধে অজস্র অপপ্রচার চালালেও শহীদ জিয়ার সততা নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারেনি।’

বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল স্লোগান হচ্ছে ‘সবার আগে বাংলাদেশ’। দেশের মানুষ এই স্লোগানকে মনে-প্রাণে গ্রহণ করেছে বলেই আজ বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পেরেছে। এই চেতনাকে সামনে রেখে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সবার ওপরে স্থান দিয়ে বর্তমান সরকার একটি স্বনির্ভর ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর।

আগামী দিনের বাংলাদেশ বাংলাদেশীদের হাতেই নিরাপদ থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ যশোরে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। সকাল থেকেই দলীয় কার্যালয়ে পবিত্র কুরআন খতম, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, দুস্থদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরে শহীদ জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

ইসরাইল ও লেবাননের সামরিক কর্মকর্তাদের মধ্যে ‘ফলপ্রসূ’ বৈঠক হয়েছে

জিয়াউর রহমানের আদর্শ জাতিকে সবসময় অনুপ্রাণিত করে : তথ্য প্রতিমন্ত্রী

হজের ফিরতি ফ্লাইট শুরু

জয়পুরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর চামড়ার দাম নির্ভর করে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

চুয়াডাঙ্গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন

বাগেরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

তারুণ্যের ভাবনা : জিয়াউর রহমান ছিলেন সাহসী ও দূরদর্শী নেতা

১০

খুলনায় বিএনপি নেতা সাহারুজ্জামান মোর্তজার ইন্তেকাল

১১

লক্ষ্মীপুরে মেঘনার পাড় যেন ‘মিনি কক্সবাজার’

১২

ঢাকাসহ দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা

১৩

নতুন প্রজন্মকে শহীদ জিয়ার দেশপ্রেম ও সততা সম্পর্কে জানাতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

১৪

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করছেন প্রধানমন্ত্রী

১৫

শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৬

পটুয়াখালীতে ৪৫তম শাহাদাত বার্ষিকীতে শহীদ জিয়াকে স্মরণ

১৭

ঈদের ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের মহাসমারোহ

১৮

ফুল দিয়ে ফিরতি হজযাত্রীদের বরণ করল বিমান

১৯

রাজশাহীতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

২০